হুগলি , ৬ ডিসেম্বর:- হুগলি জেলার বলাগড় বিধানসভার সোমরাবাজারের কোলোরা মোড়ে গণবানী ভবনে বিশ্বনাথ মঞ্চে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল।রবিবার বলাগড় বিধানসভার বিধায়ক অসীম কুমার মাঝি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন। উপস্থিত অতিথিবর্গদের সংবর্ধনা জানানো হয়। বলাগড় বিধানসভার অন্তর্গত ১৩ টি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এই সম্মেলনে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করেন। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক বেচারাম মান্না স্নেহাশিস চক্রবর্তী সহ বিশিষ্ট নেতৃত্বরা। এদিন মন্ত্রীকে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর দায়িত্ব দেবেন তিনি বলবেন। নেতা কর্মীরা কাজ করতে পারছেন না সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এটা একটা পরিবার কে একটা কম পেল কে টা বেশি পেল এগুলো কোন ব্যাপার নয়। অনেক বিধায়করা বিজেপিতে চলে যাবে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এ বিষয়ে কোন মন্তব্য করবেন না।
Related Articles
ভারতীয় অ্যাথলিট হিসেবে প্রথম সোনা জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখালেন ২৩ বছরের নীরজ।
সোজাসাপটা ডেস্ক, ৭ আগস্ট:- তাই ভারতীয় অ্যাথলিট হিসেবে প্রথম সোনা জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখালেন ২৩ বছরের নীরজ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করলেন জাকুব ভাদলেখ এবং ভিতেজস্লাভ ভেসেলি। এই দুজনেই চেক প্রজাতন্ত্রের নাগরিক। নীরজের সোনা জয়ে টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা হল সাত। বলা বাহুল্য, টোকিওর মঞ্চে প্রথম সোনা জয়ের পর টুইট […]
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় তৈরি হয়েছে বিতর্ক।
কলকাতা , ২৪ ডিসেম্বর:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। ওই অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বোলপুর শান্তিনিকেতনের তার আসন্ন সফরের সময় উপাচার্য তার […]
জেলার জেলাশাসক ও সচিব পর্যায়েও কিছু রদবদল হয়েছে।
কলকাতা , ২ নভেম্বর:- জেলার জেলাশাসক বদলি হলেন। সোমবার সচিব পর্যায়েও কিছু রদবদল হয়েছে। বীরভূমের নতুন জেলাশাসক হলেন বিজয় ভারতী। তিনি পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন। দার্জিলিঙের নতুন জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠি। তিনি ছিলেন রাজ্য কৃষি বিপনন নিগমের এমডি। দার্জিলিঙের এখনকার জেলাশাসক এস পুন্নামবালমকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যুগ্ম সচিব করা হয়েছে। উত্তর ২৪ পরগনার […]







