হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়া পুরসভার কমিশনার করা হল পশ্চিমবঙ্গের ২০১২ ব্যাচের আইএএস অভিষেক কুমার তিওয়ারিকে। তিনি এতদিন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের পদে ছিলেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে হাওড়া পুরসভার প্রাক্তন কমিশনার ধবল জৈনকে মূল্যায়ন পর্ষদে বদলি করা হয়েছিল। তাঁকে এদিন নতুন নির্দেশিকা জারি করে রাজ্য কৃষি বিপণন নিগমের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। প্রসঙ্গত, মাসখানেক আগে ধবল জৈনকে হাওড়া পুরসভার কমিশনার পদ থেকে বদলি করার পর এখানকার জেলাশাসক মুক্তা আর্য্যকে পুরসভার কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। গত প্রায় দু’বছর ধরে হাওড়ায় কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। তাই পুরসভার কাজ চালাতে পূর্ণ সময়ের একজন কমিশনারের দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। অবশেষে নতুন দায়িত্ব পেলেন অভিষেক কুমার তিওয়ারি।
Related Articles
ইডির নোটিশ এখন শালপাতার টুকরো , পানের দোকানিরাও পরোয়া করে না , মদন মিত্র !
সুদীপ দাস, ১২ সেপ্টেম্বর:- ইডির নোটিশ এখন শালপাতার টুকরো, পানের দোকানিরাও পরোয়া করে না, রবিবার শ্রীরামপুর মাহেশের বলরাম উৎসবে এসে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন মদনবাবুর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবন বন্দ্যোপাধ্যায়। বলরাম উৎসব উপলক্ষে প্রত্যেকবছর বহু মানুষকে বস্ত্র বিতরন করা হয়। সেই […]
মৃত ব্যক্তিদের রেশন কার্ড বাতিলে উদ্যোগী রাজ্য।
কলকাতা, ১ অক্টোবর:- রেশন প্রাপকদের তালিকা থেকে মৃতদের নাম বাদ দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। অর্থ অপচয় রোখার পাশাপাশি রেশন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্যের খাদ্য দপ্তর। সম্প্রতি দুয়ারে রেশন প্রকল্প কার্যকর করতে গিয়ে রেশন তালিকায় বহু মৃত ব্যক্তির নাম থেকে যাওয়ার বিষয়টি সামনে আসে। তারপরেই এই নিয়ে নড়েচড়ে বসেছে খাদ্য দপ্তর। এবার […]
ভাগ্যের সহায় চাইছেন মারিও , ইস্টবেঙ্গলের দুর্বল দিকেই আঘাত করতে চান ইয়ান ল।
অঞ্জন চট্টোপাধ্যায়,১২ ফেব্রুয়ারি:- দে কান্ ডু দিস। সকালে ইস্টবেঙ্গল অনুশীলনে ডাক না পেযে ক্ষোভে গজরাচ্ছেন মার্তি ক্রেসপি। ক্রেসপি বাদ। মার্তি কে ছেড়ে দিয়ে তার বদলি হিসেবে স্পেনিশ মিডফিল্ড এর ভিক্টর পেরে কে আনছেন মারিও। ২০১৮ আই এস এল এ বেঙ্গালুরু এফসির হয়ে একটি ম্যাচ খেলেছেন। তিনি স্পেনের বিভিন্ন ক্লাবএ তার খেলা পছন্দ হয়েছে সেকারণে আনা […]










