কলকাতা , ২ ডিসেম্বর:- অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি আজ তাদের বিতর্ক সভার অনুষ্ঠান স্থগিত রেখেছে। অনিবার্য কারণে ওই অনুষ্ঠান স্থগিত রাখা হলো বলে কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারকে ই মেইল মারফত জানানো হয়েছে। প্রসঙ্গত পূর্ব সূচি অনুযায়ী আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই অনুষ্ঠানে নবান্ন থেকে ভার্চুয়ালি বক্তব্য পেশ করার কথা ছিল। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ আজ শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিত রাখা এবং নতুন করে সময়সূচী তৈরীর আরজি জানায়। অনুষ্ঠান স্থগিত রাখার জন্য অক্সফোর্ডের তরফেও মুখ্যমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত বিশ্বের প্রথম সারির ডিবেটিং সোসাইটি হিসাবে অক্সফোর্ড ইউনিয়নে পরিচিতি রয়েছে। মার্গারেট থ্যাচার, থেরেসা মে এর পর তৃতীয় মহিলা রাজনৈতিক হিসাবে আজ মমতা ব্যানার্জির সেখানে বিতর্ক সভায় ভার্চুয়ালি বক্তব্য পেশ করার কথা ছিল।
Related Articles
হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত
হাওড়া, ২০ মে:- সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম ঠিক মতো কাজ না করার ফলে ব্যাহত হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল। কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি নির্ধারিত সময়ের অনেক দেরিতে ট্রেন ছাড়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। এই গরমে হাঁসফাঁস অবস্থায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে কার্যত আটকে পড়েন যাত্রীরা। হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখায় যাতে ট্রেন […]
করোনা আবহে এবারও ঘট পুজো সম্পর্ন হলো শকুন্তলা মায়ের।
হুগলি, ৮ মে:- করোনা আবহে এবার মুর্তিহীন ঘট পুজোর মধ্যে দিয়েই সম্পন্ন হলো হুগলি জেলা তথা রাজ্যের বিখ্যাত কোন্নগরের শকুন্তলা কালি বাড়ির পুজো।এবার এই পুজো ১৩২ বছরে পদার্পন করলো।প্রতি বছর এই পুজো উপলক্ষে সেজে ওঠে সারা কোন্নগর।হুগলি জেলা সহ রাজ্যের মানুষ ভিড় জমায় মা শকুন্তলা দর্শনের জন্য।।কিন্তু এবার পরিস্থিতি আলাদা করোনা আবহে অনড়ম্বরে পালিত হলো […]
অবস্থানে বসা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হাওড়া থেকে বামেদের মিছিল।
হাওড়া, ২৭ জুলাই:- ৫০০ দিন ধরে অবস্থানে বসা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হাওড়া থেকে বামেদের মিছিল রওনা হলো ধর্মতলার গান্ধী মূর্তি অভিমুখে। সরকারি শূন্যপদে স্বচ্ছতার সাথে অবিলম্বে স্থায়ী নিয়োগ, দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে বামফ্রন্টের মিছিল রওনা হলো হাওড়া থেকে। ওই মিছিল যাবে কলকাতার ধর্মতলার গান্ধী মূর্তির দিকে যেখানে প্রায় ৫০০ দিন ধরে অবস্থান […]








