কলকাতা , ২ ডিসেম্বর:- রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩৪০ জন মানুষ করোনা থেকে আরোগ্য লাভ করেছেন। আরোগ্যের হার সামান্য বেড়ে হয়েছে ৯৩.২৮ শতাংশ। এই নিয়ে রাজ্যে মোট ৪ লক্ষ ৫৪ হাজার ১০২ জন করোনার কবল থেকে মুক্তি পেলেন। দৈনিক সংক্রমনের হারও কিছুটা কমেছে। এই সময় আরো ২৪ হাজার ২২১ জন কোভিড আক্রান্ত হয়েছেন। গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে ৭৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২ জন কোভি ড আক্রান্তের।এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হল ৮ হাজার ৪৭৬।
Related Articles
ঘূর্ণিঝড়ে লোডশেডিং এর সুযোগ নিয়ে কালীমন্দিরে চুরি।
হাওড়া, ২৭ মে:- হাওড়ার বালিটিকুরী কালীতলায় রবিবার রাতে একটি কালীমন্দিরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। ‘রেমাল’ ঘূর্ণিঝড়ের আতঙ্কে যখন সব মানুষই ঘরবন্দি সেই সুযোগেই মায়ের সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল। মন্দিরের পুরোহিত জানান মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা লোডশেডিং এর জন্য বন্ধ ছিল। আর সেই সুযোগেই মন্দিরের সাতটি তালা ভেঙে মায়ের গলার সোনার হার, […]
প্রায় 200 বছরের পুরানো বাড়ি ভাঙতে গিয়ে মাটির তলা থেকে পাওয়া সিন্দুক ঘিরে রহস্য।
দ:২৪পরগনা,৪ মার্চ:- দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার বাহিরচক এলাকায় মুকুন্দ মন্ডলের জমিদারবাড়ি ভাঙতে গিয়ে মাটির তলা থেকে একটি লোহার সিন্দুক পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায় মুকুন্দ মন্ডল মারা যাওয়ার পর শরিকরা জায়গা জমি ভাগ করে নেয়। তারা পুরাতন ঘর রেখে যে যার ডায়মন্ড হারবার, জয়নগর মেদিনীপুরে গিয়ে বসবাস করতে থাকে, এক শরিক […]
ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার।
আরামবাগ, ২৬ সেপ্টেম্বর:- ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার।পুলিশ ও স্থানীয় মানুষের চেষ্টায় প্রানে বাঁচলো মহিলা। স্থানীয় সুত্রে জানা গেছে, আরামবাগের দ্বারকেশ্বর নদীর উপর রামকৃষ্ণ সেতুতে দিনে দুপুরে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ওই মহিলা ব্রীজ থেকে নদীতে ঝাঁপ মারতে উদ্যত যখন হয়েছিলেন সেই সময় […]








