কলকাতা , ২৭ নভেম্বর:- শুভেন্দুর দল ছাড়া ছিল শুধুই সময়ের অপেক্ষা। আজ ছেড়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রীর পদ। জানা গেছে শুভেন্দু অধিকারী তার ইস্তফা পত্র জমা দিয়ে দিয়েছেন। সরকারি সমস্ত সুযোগ সুবিধাও ছেড়েছেন শুভেন্দু। রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবার সরকারি নিরাপত্তা ছেড়ে দিলেন।শুভেন্দু পরিবহন মন্ত্রী হিসেবে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তাকে দেওয়া হতো পাইলট কার। রাজ্য পুলিশ সূত্রে খবর,নিজের পাইলটকার ও এসকর্ট ছেড়ে দেওয়ার সির্ধান্ত নিয়েছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মর্মে আবেদনও জানিয়েছেন। গতকাল হুগলি নদী ব্রিজ কমিশনারের চেয়ারম্যান পদ ছাড়েন শুভেন্দু অধিকারী। এবার সমস্ত সরকারি সুযোগ সুবিধা সহ মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ায় শুভেন্দুর দল ছাড়ার সম্ভবনা আরো প্রবল হয়ে উঠলো। শুভেন্দুর মন্ত্রিত্ব সহ সরকারি সব ছাড়ার সির্ধান্ত নেওয়ায় চরম সংকটে পড়তে চলেছে তৃণমূল বলে মনে করছে রাজনৈতিক মহল।
Related Articles
অভিনব উপায়ে নেতাজির জন্মদিন পালন করল হুগলির তৃণমূল ক্রীড়া সেলের কর্মীরা।
তরুণ মুখোপাধ্যায়, ২৩ জানুয়ারি:- রবিবার সকালে নেতাজির জন্মদিন অভিনব উপায়ে পালন করল হুগলি জেলা তৃণমূল কংগ্রেসে ক্রীড়া সেলের কর্মীরা। ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে হুগলি জেলার মোট ২৩টি জায়গা থেকে মানুষের মধ্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হলো। জেলা তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি এবং বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর […]
গোডাউনের শার্টার ভেঙে লক্ষাধিক টাকার চুরির ঘটনা ডোমজুড়ের বাঁকড়ায়।
হাওড়া, ১৭ জানুয়ারি:- ডোমজুড়ের বাঁকড়ায় গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া মিশ্রপাড়ায় রবিবার রাতে গোডাউনের শার্টার ভেঙে দুঃসাহসিক ওই চুরির ঘটনা ঘটে। নগদ সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয় বলে গোডাউন মালিকের দাবি। গভীর রাতে গোডাউনের তালা ভেঙে চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে বলে জানা গেছে। সোমবার সকালে […]
চলতি মৌসুমেই কৃষক বন্ধু প্রকল্পে দশ লক্ষেরও বেশি নতুন করে অন্তর্ভুক্ত হতে চলেছে।
কলকাতা, ২০ মে:- চলতি মরশুমেই আরও ১০ লক্ষেরও বেশি কৃষিজীবী ‘কৃষকবন্ধু’ প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত হতে চলেছেন। এর ফলে রাজ্যের প্রায় ৯০ লক্ষ কৃষক ওই প্রকল্পের আওতায় চলে আসবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামিকাল থেকে রাজ্যে আবারও ‘দুয়ারে সরকার’ কর্মসূচী চালু হচ্ছে যা চলবে ৩১ মে পর্যন্ত। সেখানে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে। […]









