হাওড়া , ২৬ নভেম্বর: রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণ এবং সিটু সহ বামপন্থী শ্রমিক সংগঠনগুলির দেশ জুড়ে জনবিরোধী বনধের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মহামিছিল হল হাওড়ায়। মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ওই মহামিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি এবং কৃষি বিলের প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে এদিন হাওড়ায় পথে নামে তৃণমূল। সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল হয়। অরূপ রায় জানান, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এই মিছিল। তিনি অভিযোগ করেন সিপিএমের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে। গত লোকসভা নির্বাচনে সিপিএমের ভোট বিজেপিতে যাওয়ার ফলে বিজেপির আসন বেড়েছে। মানুষ সব জানেন।
Related Articles
হাওড়ায় আমতা, উদয়নারায়ণপুরে বন্যা কিছুদিনের মধ্যেই অতীত হবে। বললেন সেচমন্ত্রী।
হাওড়া,৬ ফেব্রুয়ারি:- সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণে গৃহীত ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজের শুভ সূচনা করলেন রাজ্যের সেচ ও জলপথ, পরিবহন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে হাওড়ার উদয়নারায়ণপুরের খিলা স্কুল মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমতা, উদয়নারায়ণপুর সহ হাওড়া ও […]
৬০ নং জাতীয় সড়কে গজরাজের আগমনে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
বাঁকুড়া,২ মার্চ:- বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ৬০ নং জের আগমনে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।জাতীয় সড়কে আগমন ঘটে এই গজরাজের। গজরাজ জঙ্গল ছেড়ে রাজপথে। রাজপথে তার রাজকীয় মেজাজে হাঁটা চলা দেখার ভীড় জমেছে চোখে পড়ার মতো। সোমবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটির এলাকার ঘটনা। গজরাজের ভয়ে আতঙ্কিত হয়ে অনেকে দোকানের ঝাঁপ নামিয়ে দেন। এলাকার মানুষ দাঁতল হাতিটিকে তাড়া করতে শুরু […]
গানের গলায় কুকথা! পদ্মের কবিয়াল বিধায়ক অসীমের পুরনো ভিডিয়ো নিয়ে সরব তৃণমূল।
নদীয়া, ১৫ জুলাই:- বিজেপির বিধায়ক অসীম সরকারের একটি পুরোনো ভিডিয়ো ভাইরাল হওয়ায় বেজায় বিড়ম্বনায় পড়েছে বিজেপি। বুধবার রাত থেকে একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু হয়। যেখানে দেখা যাচ্ছে, হরিণঘাটার বিজেপি বিধায়ক বিখ্যাত কবিগান শিল্পী অসীম সরকার গাড়ির চালকের পাশের বসে পিছনের আসনের দিকে তাকিয়ে অশালীন মন্তব্য করছেন। মন্তব্যের সময় তাঁর মুখে লেগে আছে হাসি। বিশেষ […]









