কলকাতা,৩০ নভেম্বর:- আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার নজরুল মঞ্চে এর আনুষ্ঠানিক সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বেশ কয়েকজন শিল্পীকে সঙ্গীত সম্মান জানাবে রাজ্য সরকার। এই কথা রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে এই কথা জানান ইন্দ্রনীল সেন । শহরের দশটি মঞ্চে এই মেলা হবে । পাঁচ হাজারের বেশি শিল্পী এই সঙ্গীত মেলায় অংশগ্রহণ করবেন । বাংলাদেশ থেকেও শিল্পীরা আসবেন বলে জানিয়েছেন ইন্দ্রনীল সেন । দশটি মূল অনুষ্ঠানের জায়গার পাশাপাশি পাড়ায় পাড়ায় অনুষ্ঠান বাংলা সঙ্গীত মেলার অনুষ্ঠান করা হবে । ৩২ টা স্কুল, ১৬ টা কলেজের ছাত্র ছাত্রীরা এখানে অংশ গ্রহণ করবে । বাংলা ব্যান্ডের কথা মাথায় রেখে এই মেলায় বিশেষ আয়োজন করা হয়েছে । এই সঙ্গীত মেলার মাধ্যমে মান্না দের নামে বিশেষ প্রদশর্নী করা হবে । একই সঙ্গে বিভিন্ন মিউজিক কোম্পানি এখানে অংশ গ্রহন করবে ।
Related Articles
দিনহাটার সাহেবগঞ্জে ২০০ বোতল কাফ সিরাপ সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।
কোচবিহার , ৮ আগস্ট:- ২০০ বোতল কাফ সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে দিনহাটা ২ নং ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের আবুতারা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ২০০ বোতল কাফ সিরাপ সহ নম্বর প্লেটহীন একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, […]
মামার বাড়িতে বেড়াতে এসে রহস্যজনকভাবে একটি নয়ানজুলিতে মৃতদেহ উদ্ধার হলো এক যুবকের।
সুদীপ দাস, ২ মে:- মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসে রহস্যজনকভাবে একটি নয়ানজুলিতে মৃতদেহ উদ্ধার হলো এক যুবকের। মৃত ওই যুবকের নাম আমির সেখ(২৭)। আমির মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। লকডাউনের আগে পান্ডুয়া থানার বৈঁচিগ্রামে মাকে নিয়ে বেড়াতে আসে আমির। কিন্তু লকডাউনে আর নাগপুরে ফিরে যেতে পারেনি তাঁরা। তবে দিনকয়েক আগে বৈঁচিগ্রামের তারাগুনাতে মাকে নিয়ে পিসীর বাড়িতে […]
বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২১ নভেম্বর:- বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। ব্যান্ডেলের নলডাঙ্গা মাঠে আজ সকালে সুতোলি প্যাচানো তিন-তিনটি বোমার ন্যায় জিনিস দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে এলাকাবাসীদের অনুমান সেগুলি বোমা। তারপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সামনেই প্রাথমিক বিদ্যালয়। তাই ওই এলাকায় বোমা উদ্ধার হওয়ায় রীতিমত আতঙ্কিত […]









