হাওড়া,১২ জানুয়ারি:- আজ ৩৬ তম জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুড় মঠে সকাল থেকে সাজো সাজো রব। ছাত্রছাত্রীরা সকাল থেকে বেলুড় মঠে সারিবদ্ধ ভাবে প্রবেশ করে। সকাল আটটা থেকে বেলুড় মঠের অনুষ্ঠান শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক নটা নাগাদ মূল মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগদান করেন। দেশপ্রধান হিবেসে কি শরণার্থীদের মৃত্যুর মুখে কি ঠেলে দিতে পারেন ৷ মঞ্চ থেকে সেই প্রশ্ন তুলেছেন মোদি ৷ তার যুক্তি যে সেই কারণে এই নাগরিকত্ব আইন ৷ যার মাধ্যমে কোনও নাগরিককে আর পাকিস্তানে ফিরতে হবে না৷ তারা ভারতেই থাকতে পারবেন আজীবন ৷
যদিও তার এই যুক্তির অপব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেছেন দেশের প্রধানমন্ত্রী ৷ বেলুড়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালনে ৷ এই উপলক্ষে সকালে বেলুড়মঠে যুব উৎসবে অংশ নেন প্রধানমন্ত্রী৷ হাজার হাজার ছাত্র-যুবদের উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদি৷ এবং এই মঞ্চটি ব্যবহার করে সুকৌশলে CAA এবং NRC নিয়ে নিজের ভাবনাকে মেলে ধরেন তিনি৷ তিনি স্পষ্ট করে দেন যে নাগরিকত্বের মাধ্যমে কউকেই দেশছাড়া হতে হবে না৷ নাগরিকত্ব আসলে দেশের সাধারণ নাগরিকদের আশ্রয় দেবে৷ তাদের নিশ্চিন্তে দেশে থাকার ব্যবস্থা করবে৷ তিনি বলেন যে দেশভাগের সময় পাকিস্তানে অনেকেই ধর্মীয় হিংসার শিকার হয়েছিলেন ৷ তাদের কোনওভাবে আবার সেদেশে ফেরাতে তিনি পারেন না ৷Related Articles
পেট্রোপন্নের মূল্যবৃদ্ধিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে জমি অধিগ্রহনে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের।
কলকাতা, ১২ জুলাই:- পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পাইপলাইনের মাধ্যমে রাজ্যবাসীর কাছে প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিশ্চিত করতে রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে দ্রুত জমি অধিগ্রহনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা গ্যাস প্রকল্পে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে রাজ্যের হলদিয়া হয়ে ওড়িশার ধামড়া পর্যন্ত […]
বিনয় মিশ্রকে ভাইপো দুবাই এ লুকিয়ে রেখেছে – সায়ন্তন বসু ।
শিলিগুড়ি , ১২ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ধর্ষণ কান্ডে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে এলাকায় নির্যাতিতার বাড়িতে গিয়ে বাবা ও মা তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন। এবং পুলিশ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন রকম অসুবিধা করছে কিনা তা জানতে চান নির্যাতিতার পরিবারের কাছ […]
অনাড়ম্বর ভাবেই সকাল থেকেই পালিত হচ্ছে মাহেশের রথের অনুষ্ঠান।
হুগলি , ১ জুলাই:- আজ ঐতিহাসিক মাহেশের উল্টোরথ । অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে রথযাত্রা। আজ সকালে মঙ্গল আরতির পর ভোগ দেওয়া হয় ভগবান মহাপ্রভু কে । এখানে যে অস্থায়ী মাসির করা হয়েছে সেখান থেকে প্রভু জগন্নাথ দেবকে মূল চাতালে নিয়ে আসা হবে। এ ব্যাপারে বলতে গিয়ে জগন্নাথ-দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানালেন যে যেহেতু […]






