বারাসত , ২২ নভেম্বর:- বারাসত সন্তোষপুরের গোসালায় এসে শাসক দলকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন গোপাষ্টমী ভারতবর্ষের সংস্কৃতি,যারা জানেন না তারা অনেক কিছু বলবেন ,যারা ভারতবর্ষ, বাংলার কিছু জানে না,তারা শুধুমাত্র রাশিয়া, আমেরিকা ইংল্যান্ডের দিকে তাকিয়ে আছে এতদিন তারা গোপাষ্টমী, এবং ভারতবর্ষ সম্পর্কে কিছু বুঝবেন না। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেখানে গো পালন পশু পালন একটা বড় অর্থনীতির অংশ। এছাড়াও তৃণমূল সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের করা মন্তব্যের পাল্টা কটাক্ষ দিলীপ বাবুর। সন্তোষপুরে সুরভি সদন গোসালায়, গাও সেভা ও গোবরধন পুজো উপলক্ষে দুপুর ১টা নাগাদ উপস্থিত হলেন দিলীপ ঘোষ। বিজেপি কর্মী সমর্থকদের বাইক র্যালি সামনে, পিছনে গাড়ি করে প্রবেশ করলনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গো মাতার জয় এর স্লোগান দিয়ে দিলীপ ঘোষ কে স্বাগত জানলো বিজেপি কর্মী সমর্থকেরা।
Related Articles
নবগ্রামে এন,আর,সির এর প্রতিবাদে তৃণমূলের মিছিল ।
হুগলী,১৫ ডিসেম্বর:- কোন্নগর নবগ্রামে এন,আর,সির এর প্রতিবাদে রবিবার বিশাল মিছিল করলো নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস।মিছিলের নেতৃত্ব দেন নবগ্রাম তৃণমূলের অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার।নবগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে কোন্নগর স্টেশন এর সামনে মিছিল শেষ হয়।মিছিলে পা মেলান উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী দীপ্তি ভট্টাচার্য, শিক্ষাকর্মাধক্ষ মৌমিতা গুহরায়।এছাড়াও মিছিলে পা মেলান তৃণমূলের বহু নেতা কর্মীরা। Post Views: 359
বেলুড় থেকে দক্ষিণেশ্বরে যাবার পথে চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ মধ্যবয়সী ব্যক্তির।
হাওড়া, ২৪ জানুয়ারি:- বেলুড় থেকে দক্ষিণেশ্বরে যাবার পথে চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ মধ্যবয়সী ব্যক্তির। নিখোঁজ ব্যক্তির খোঁজ চলছে। জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। বেলুড় থেকে দক্ষিণেশ্বরগামী লঞ্চে পরিবারের সঙ্গেই লঞ্চে উঠেছিলেন হাওড়ার কোনা হাই রোডের বাসিন্দা সঞ্জয় চৌহান (৪৫)। লঞ্চ যখন মাঝ গঙ্গায় হঠাৎই তিনি লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দেন। […]
রেল ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবে উৎসবের মরসুমে পাহাড়ে টয়ট্রেন চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা
কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- রেল ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবে উৎসবের মরসুমে পাহাড়ে টয়ট্রেন চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । পর্যটক এবং স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা আশায় বুক বাঁধলেও পুজোর আগে আদৌও পাহাড়ে টয়ট্রেন শুরু হবে কি না, রেলের তরফে তা নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। , স্থানীয় প্রশাসনের অনুমতি মিললেই পাহাড়ে টয়ট্রেনের পরিষেবা […]







