নিজস্ব প্রতিনিধি , ২২ নভেম্বর:- নিজেদের অবস্থানে অনড় রইলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। যার ফলে ক্লাব বনাম ইনভেস্টার দ্বন্দ্ব জিইয়ে রইলো। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে সমর্থকদের কথা ভেবে ডার্বি যাতে তারা মাঠে বসে না দেখার আক্ষেপ না করেন, তাই ক্লাবের মাঠে স্ক্রিনিং করা হবে বলে, জানান এক কর্তা। তবে বিষয়টা রাজ্য সরকারের কোভিড বিধি মেনে। সেক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে গ্যালারিতে স্থান হতে পারে দর্শকদের। বৈঠকের পর খবর ক্লাব নিজের সিদ্ধান্তে অনড়। চুক্তির যে পয়েন্ট গুলো নিয়ে ক্লাবের সমস্যা সেগুলো না পাল্টালে তারা চুক্তিপত্রে সই করবে না। অর্থাৎ চুক্তিপত্র নিয়ে জটিলতা থেকেই গেল।
Related Articles
১২ ঘন্টার বনধে উত্তপ্ত বাগনান , সৌমিত্রকে ঢুকতে বাধা
বাগনান, ২৯ অক্টোবর:- দুস্কৃতীদের গুলিতে মৃত বিজেপি নেতা কিঙ্কর মাজীকে খুনের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাগনান বনধ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এলাকার বাজার দোকান সব বন্ধ রয়েছে। যানবাহন পথে নামেনি। অশান্তি এড়াতে রাস্তায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ, র্যাফ। প্রস্তুত রয়েছে জলকামান। ঘটনায় এক দুস্কৃতীকে পুলিশ গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পরিতোষ সহ অন্য […]
করোনার হানা এবার হুগলি জেলা সংশোধনাগারে ।
হুগলি , ১০ আগস্ট:- করোনার হানা এবার হুগলি জেলা সংশোধনাগারে । গত ১ সপ্তাহে এক কারারক্ষী সহ ৫জনের বেশী বন্দী করোনা আক্রান্ত বলে হয়েছেন বলে খবর । যাদের মধ্যে একজন মারা গেছেন । মৃত ব্যাক্তি বীরভূমের বাসিন্দা ছিলেন বলে খবর মিলেছে । নিজের জামাইকে খুন করার অভিযোগে বিচারাধীন অবস্থায় হুগলি জেলা সংশোধনাগারে তিনি বন্দি ছিলেন […]
স্বাধীনতা সংগ্রামী ও জননেতা ডা: রাধাকৃষ্ণ পালের জন্মদিবস পালন আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী, ২৩ সেপ্টেম্বর:- পরাধীন ভারতবর্ষের ইতিহাসে আরামবাগ মহকুমা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিলো।এই জায়গা থেকে বহু দেশপ্রেমিক দেশ স্বাধীন করার জন্য আন্দোলন করেছিলেন। জানা গেছে, আরামবাগ শহর ছাড়িয়ে বেশ কয়েক কিলোমিটার পথ এগিয়ে গেলেই বেঙ্গাই গ্রাম। আর সেই গ্রামেরই তরতাজা যুবক রাধা কৃষ্ণ পালের জন্ম। আজকের দিনে তথা ২৩ শে সেপ্টেম্বর ১৯০৩ সালে এই […]







