কলকাতা , ২১ নভেম্বর:- করোনা সতর্কতায় যাত্রী ভিড় সামাল দিতে সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে পূর্ব রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে শিয়ালদহ ডিভিশনের সব শাখা সহ কৃষ্ণনগর লালগোলা শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার পরেই দিনে ৬১৩টি ট্রেন চালানো হবে বলে আজ রেলের তরফে জানানো হয়েছে। অফিসের ব্যস্ত সময়ে বেশি ট্রেন চালানোর উপরে জোর দেওয়া হয়েছে। তবে কোন শাখাতেই এখনই মহিলা স্পেশাল ট্রেন চালানো হবে না বলেও রেল জানিয়েছে।
Related Articles
পান্ডুয়ায় বিক্ষোভ মিছিল বিজেপির।
সুদীপ দাস, ২৮ ডিসেম্বর:- বিজেপি কার্যালয় ভাঙচুর ও কর্মীদেরকে মারধরের প্রতিবাদে পান্ডুয়ায় বিক্ষোভ মিছিল করলো বিজেপি। কয়েকদিন আগেই পান্ডুয়ার কামারপাড়া এলাকায় বিজেপি কার্যালয়ে বৈঠক চলাকালীন তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালায় ওই বিজেপি কার্যালয়, পার্টি অফিস ভাঙচুর সহ চারজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। এরপরেই প্রতিবাদে সরব হয় বিজেপি। বুধবার বিকালে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পান্ডুয়ায় […]
বিজেপিতে যোগ দেওয়ার পরই হাওড়ায় রথীনের বাড়ির সামনে পোস্টার ।
হাওড়া , ৩১ জানুয়ারি:- শনিবারই হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছিলেন বিশেষ বিমানে। সেখানে অমিত শাহের বাড়িতে গিয়ে দেখাও করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য দলত্যাগী নেতারা। পদ্মদলে যোগ দেন তাঁরা। এদিকে, এরপরই আজ রবিবার সকালে হাওড়ায় রথীন চক্রবর্তীর বাড়ির সামনে দেখা যায় কয়েকটি জায়গায় পোস্টার পড়েছে। হাওড়া নাগরিক সমাজের নামে […]
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় তদন্ত ভার নিলো সি,আই, ডি।
কলকাতা ,২০ মার্চ:- সিআইডি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। ওই ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে।আগামীকালই তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত শুরু করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। স্থানীয় পুলিশের পাশাপাশি তারা এলাকার মানুষের সঙ্গেও কথা বলবেন।উল্লেখ্য গত 10 ই মার্চ মুখ্যমন্ত্রী […]









