হুগলি , ১৯ নভেম্বর:- শেওরাফুলিতে নোনাডাঙ্গা এথলেটিক ক্লাবের পুজোর উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী। বৃহস্পতিবার ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন সাংসদ। এদিন পুজোর উদ্বোধনে এসে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল কল্যাণ ব্যানার্জীকে। এদিন কল্যাণ ব্যানার্জী বলেন শিশির অধিকারী আমার পিতৃতুল্য তাই অধিকারী পরিবারের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুর বড় ভূমিকা ছিল।
Related Articles
খেলার মাঠের পাশে বোম বাগডোগরায় আহত চতুর্থ শ্রেণীর ছাত্র
দার্জিলিং,১৬ ডিসেম্বর:- বন্ধুদের সাথে রবিবার বিকেলে খেলতে গিয়ে মাঠের কোণে বোম দেখতে পায় চতুর্থ শ্রেণীর এক কিশোর। এরপর বোমাটিকে হাতে করে নিয়ে এসে তা দেশলাই দিয়ে ধরানোর চেষ্টা করলে সেই সময় বোমাটি ফেটে যাওয়ায় গুরুতর আহত হয় কিশোর কৌশিক সিং। ঘটনাটি ঘটেছে বাগডোগরার গোসাইপুরের রুপসিং জোত এলাকায়। বোম ফাটার আওয়াজ শুনে দৌড়ে আসেন স্থানীয় […]
দীর্ঘ ছুটি কাটিয়ে স্কুলে ফিরে খুশি পড়ুয়ারা।
কলকাতা, ২৭ জুন:- ৫৬ দিনের দীর্ঘ গরমের ছুটি শেষে আজ থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল খুলে গেছে। একই সঙ্গে বেশিরভাগ বেসরকারি স্কুলেও আজ থেকেই সশরীরে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ ছুটি কাটিয়ে স্কুলে ফিরে খুশি পড়ুয়ারা। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্র স্কুলে সকাল থেকেই ছিল ব্যস্ততার ছবি ধরা পড়েছে। কোভিড বিধি মেনেই শুরু […]
রেলের অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান, মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়ায় রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রবেশ করতেই হায় হায়, জয় শ্রীরাম স্লোগান। রেল মন্ত্রী সহ বিজেপি নেতাদের বারবার অনুরোধ স্বত্বেও বিজেপি বিধায়কদের বসার জায়গা থেকে স্লোগান চলতে থাকে। প্রতিবাদে মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী। মঞ্চের পাশেই আলাদা চেয়ারে বসলেন। রেলমন্ত্রী ও রাজ্যপালের অনুরোধ স্বত্বেও অনড় মুখ্যমন্ত্রী। Post Views: 385










