হাওড়া , ১৯ নভেম্বর:- বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে একটি কলকাতাগামী মিনিবাসে আগুন লেগে যায়। ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে ধোঁয়া দেখতে পেয়েই যাত্রী সহ সকলে বাস থেকে নিরাপদে নিচে নেমে আসেন। হরিনাভি-হাওড়া রুটের মিনিবাসটি এরপর ব্রিজের উপর দাউ দাউ করতে জ্বলতে শুরু করে। যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে ট্রাফিক সূত্রের খবর। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার জেরে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে হাওড়া ব্রিজে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
Related Articles
উত্তরবঙ্গের বিধ্বস্ত কালিংপং জেলায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের সিদ্ধান্ত।
কলকাতা, ১৩ অক্টোবর:- সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গের কালিম্পং জেলায় যারা মারা গিয়েছেন রাজ্য সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কালীঘাটে তার বাসভবন থেকে এই জেলার তিনটি শারদীয়া পুজোর উদ্বোধন করে বলেন, এই বিপর্যয় রংপো র কাছে রাজ্যের যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের নিকট আত্মীয়দের তিন লক্ষ […]
সবুজেই আস্থা, ফিকে গেরুয়া।
সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- তিনে তিন তৃণমূল।লোকসভা ভোটের ধাক্কা সামলে রাজ্যের তিন কেন্দ্রেই ঘুরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস।সেই সঙ্গে দল গঠনের ২২ বছর পর তৃণমূল কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রথম খাতা খুলল।এদিনের তিন কেন্দ্রের ফলাফলে উজ্জিবীত শাসক দলের নেতা কর্মীরা।তিন কেন্দ্রের মধ্যে করিমপুর শুধু তৃণমূলের দখলে ছিল।বাকি কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের ও খড়গপুর ছিল বিজেপির দখলে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে এন […]
যুবকের মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ,শ্বশুরবাড়ি ভাঙচুর।
হুগলি,১৮ জানুয়ারি:- যুবকের মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ,শ্বশুরবাড়ি ভাঙচুর। বৈদ্যবাটি চৌমাথার কাছে বৈদ্যবাটি তারকেশ্বর রোডে মৃতদেহ রেখে অবরোধ করে মৃত যুবকের পরিজন ও এলাকাবাসী। বৈদ্যবাটি আদর্শনগরের বাসিন্দা সুব্রত রাহা (২৪) বছর দেরেক আগে বিয়ে করে।বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি চলছিলো।অভিযোগ ওই যুবককে তাঁর স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন মারধোর করে সপ্তাহ খানেক আগে।পিজি হাসপাতালে ভর্তি […]







