হুগলি , ৬ এপ্রিল:- নিয়াখালি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভোট হলো। বিভিন্ন জায়গায় ও বুথের সামনে অবৈধ জমায়েতের খবর মিলতেই কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছে ব্যাবস্থা গ্রহন করে। জমায়েত ভাঙতে দু’একটি জায়গায় পুলিশি লাঠি চার্জেরও খবর মিলেছে। যদিও এদিন ধনিয়াখালির তৃণমূল প্রার্থী অসিমা পাত্রের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক নতুন ভোটারকে অযথা লাঠি মারার অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন গতকাল রাত থেকে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। অন্যদিকে এখানকার বিজেপি প্রার্থী তুষার মজুমদার বলেন আমরা নয় তৃণমূল প্রার্থীর নেতৃত্বেই বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। আমরা ও কেন্দ্রীয় বাহিনী তা রুখে দিয়েছে।
Related Articles
নিয়ম নিষ্ঠার সাথে ৪০০ বছর ধরে পূজিত হয়ে আসছে শান্তিপুরে দেবি কাত্যায়নী।
শান্তিপুর, ২৯ সেপ্টেম্বর:- বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গা পুজোকে কেন্দ্র করেই বিভিন্ন বনেদী বাড়ি এবং বারোয়ারী মেতে ওঠে পূজা আনন্দে। বারোয়ারিতে বা ক্লাবে থিমের ছোঁয়া, সঙ্গে বিভিন্ন রকম জউলুষে ভরা। তবে দূর্গাপূজা বলতে বাংলার আপামর বনেদি বাড়ির পুজো গুলি নিষ্ঠা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু। সেরকমই এক বনেদি বাড়ির কথা আজ বলবো, নদীয়ার শান্তিপুর […]
বাঁকুড়ার সার্জিক্যাল বিভাগের বেডে বসে পরীক্ষা দিল সিমলাপালের পল্লীভারতী হাই স্কুলের ছাত্র শুভ চক্রবর্ত্তী।
বাঁকুড়া,১৮ ফেব্রুয়ারি:- বাঁকুড়া ম্যাডিকেলের সার্জিক্যাল বিভাগের বেডে বসে এবার জীবনের প্রথম বড় পরীক্ষা দিল বাঁকুড়ার সিমলাপালের পল্লীভারতী হাই স্কুলের ছাত্র শুভ চক্রবর্ত্তী। নিয়ম অনুযায়ী ওই ছাত্রের সিমলাপাল ব্লকের লক্ষীসাগর হাইস্কুল থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্ত গত ১৩ ফেব্রুয়ারী সে বাইক দূর্ঘটনায় আহত হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। শারিরীক অসুস্থতাকে […]
দুর্নীতির অভিযোগে নিজের দলের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনলেন সদস্যরা।
আরামবাগ, ৫ জুলাই:- আট লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া ব্লকে। এদিন হুগলির পুরশুড়া চিলাডাঙ্গী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট ১৪ জন সদস্য পুরশুড়ার সমষ্টি উন্নয়ন অধিকারীক অচিন্ত্য ঘোষের কাছে বেশ কিছু সমস্যা নিয়ে চিলাডাঙ্গী গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে হাজির হন। পাশাপাশি উপস্থিত […]









