হাওড়া , ১৭ নভেম্বর:- এক যুবতীকে গঙ্গা থেকে উদ্ধার করল পুলিশ। ডিএমজি’র তৎপরতায় তাকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবতী এখন সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বালির নিমতলা ঘাটে ডিউটিরত পুলিশ কর্মীরা ওই যুবতীকে আজ সন্ধ্যা নাগাদ জলে ভেসে যেতে দেখেন। ওই যুবতী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। দ্রুত ডিএমজি টিমকে খবর দেওয়া হয়। বালির কেদার ঘাটের কাছে তাকে উদ্ধার করে আনা হয় দেওয়ানগাজি ঘাটে। দ্রুত বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় ওই যুবতীকে। প্রাণে বাঁচানো সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, বছর তেইশের ওই যুবতীর বাড়ি হাওড়ার লিলুয়ায় বলে পুলিশ জানিয়েছে। তিনি সম্ভবত ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
Related Articles
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সবরকম ব্যাবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যের।
কলকাতা, ২৩ অক্টোবর:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নিতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলা প্রশাসনকে এ করোনা রুখতে সর্বোচ্চ স্তরে প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর বেশ কয়েকটি জেলায় […]
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ডোমজুড়ের বেগড়ী থেকে গ্রেফতার অভিযুক্ত সালাম বাবা।
strong> হাওড়া, ২৮ জুলাই:- ডোমজুড়ের বাঁকড়া মুন্সিডাঙা এলাকার গাজিপাড়ায় সাত বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত শেখ সালাম ওরফে সালাম বাবাকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বাঁকড়া পুলিশের একটি দল বেগড়ীর গড়বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সালাম বাবা একটি ছোট হাতি গাড়িতে তাঁর জামাইয়ের সাহায্য নিয়ে হুগলির […]
ছাদে কাপড় শুকোতে গিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তারে ঝলসে গেল গৃহবধূর শরীর।
হাওড়া, ২৭ এপ্রিল:- বাড়ির ছাদে ভিজে কাপড় মিলতে গিয়ে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে জখম হলেন বছর আঠাশের এক গৃহবধূর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার দাসনগরের বালিটিকুরি শেঠ পাড়া এলাকায়। আহত মহিলার নাম মৌমিতা হাজরা (২৮) বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে, […]








