হুগলী,১০ জানুয়ারি:– নৈহাটিতে বিস্ফোরণের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো চুঁচুড়ার চকবাজারে গৌরহরি হরিজন বিদ্যামন্দির। বৃহস্পতিবার নৈহাটির রামঘাটে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে যে ভয়াবহ বিষ্ফোরন ঘটে তা থেকে ব্যাপক ক্ষতি হয় গঙ্গা পারের চুঁচুড়া শহরে। বিষ্ফোরনের শব্দের জেরে চুঁচুড়ার বহু বাড়ির জানালার কাঁচ ভাঙে। ফাটলও দেখা দেয়। আর তাতেই ব্যাপক ক্ষতি হয় চকবাজারের গৌর হরি হরিজন মাধ্যম স্কুলে। স্কুলের মূল ভবনের দেওয়াল জুড়ে ফাটল দেখা দেয়। লোহার দরজার ছিটকানি উপরে যায়। একটি ব্যালকনির প্রায় ঝুলন্ত অবস্থা। পড়ুয়াদের জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিববদন যাদব বলেন আজ আমরা ভবনের কোথায় কোথায় ক্ষতি হয়েছে তার রিপোর্ট তৈরী করছি। পাশাপাশি ইঞ্জিনিয়াররাও আসছেন। তাঁরা সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারন আমরা পড়ুয়াদের জীবনের কোনরকম ঝুঁকি নিতে পারবো না।
Related Articles
এবার থেকে স্বচ্ছতার সঙ্গে নেওয়া হবে টেট পরীক্ষা, ঘোষণা শিক্ষা পর্ষদের নতুন সভাপতির।
কলকাতা, ২৪ আগস্ট:- এবার থেকে প্রতি বছর স্বচ্ছতার সঙ্গে প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নেওয়া হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোন অস্বচ্ছতা থাকবে না বলে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল জানিয়েছেন। বুধবার বিধাননগরের আচার্য সদনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করার পর তিনি বলেন প্রার্থীদের কাছ থেকে কোন কিছু লুকানো হবে না। প্রত্যেকের অভিযোগ গুরুত্ব […]
বেহাল রাস্তা , ঝুঁকি নিয়েই যাতায়াত , নাজেহাল অবস্থা আরামবাগের মানুষের।
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- রাস্তা বেহাল। প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। জীবনের ঝুঁকি নিয়ে অটো ও টোটোয় করে বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। প্রত্যেকদিন রেল স্টেশন থেকে হাসপাতাল ও বাসস্ট্যান্ড আসতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে আসতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে অসংখ্য মানুষ। রাস্তার পাশেই আরামবাগ ব্লকের খোদ প্রশাসনিক আধিকারিকের দপ্তর, […]
উন্নয়নকে হাতিয়ার করেই তৃতীয়বারের জন্য জয় নিশ্চিত চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের।
হুগলি , ৩০ মার্চ:- চৈত্রের প্রখর দাবদাহ কে উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে। এদিন তার বিধানসভা এলাকার ১ নম্বর কোদালিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পদব্রজে ভোট প্রচার সারলেন। নির্বাচন ঘোষণার পর থেকে অসিতবাবু চুঁচুড়া এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন। তার প্রচারের মূল হাতিয়ার […]










