হাওড়া , ১৫ নভেম্বর:- হাওড়ার লিলুয়ায় শনিবার কালীপূজার রাতে একটি কাঠের মিলে ভয়াবহ আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজির আগুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জানা গেছে, স্থানীয় কোনা মোড়ে শনিবার কালীপুজোর রাতে ওই কাঠ চেরাই মিলে ভয়াবহ আগুন লাগে। দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজির আগুন থেকেই ঘটনাটি ঘটেছে। এছাড়া অন্য কোনও কারণ থেকেও আগুন লেগে থাকতে পারে। কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই কাঠের মিলে প্রচুর টাকার জিনিস ছিল বলে জানা গেছে। ওই কাঠ মিল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল বলেও তারা দাবি করেছে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
Related Articles
ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও ভোটে লড়ব না , হাওড়ায় বললেন রাজীব।
হাওড়া , ২৬ জানুয়ারি:- “ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও ভোটে দাঁড়াব না। ডোমজুড়েই ভোটে দাঁড়াব।” মঙ্গলবার দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবসে হাওড়ার শলপে এক রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের এ কথা বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আজ প্রজাতন্ত্র দিবস অত্যন্ত শুভ দিন। পুণ্য দিন। প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানকে সাক্ষী রেখেই বলে দিচ্ছি আমার মানুষের সঙ্গে এতো সম্পর্ক আছে। […]
বন্ধ থাকা গোন্দোলপাড়া জুট মিলের অভুক্ত শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
হুগলি,১৬ এপ্রিল:- হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি ও ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি ও একাধিক কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি উপস্থিত ছিলেন এই ত্রাণকার্য হুগলি জুট মিলের যে অভুক্ত শ্রমিক তাদের দীর্ঘদিন জুটমিল বন্ধ এবং এই পরিস্থিতি কথা মাথায় রেখে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিলেন । এবং আগামী দিনে […]
নিরাপত্তা রক্ষীকে বেঁধে ভয়াবহ ডাকাতি হাওড়ার ডোমজুড়ে, ধৃত চার।
হাওড়া, ২৮ জুলাই:- নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে ভয়াবহ ডাকাতির ঘটনা এবার হাওড়ার ডোমজুড়ে। জালান কমপ্লেক্সের ভিতরে একটি গোডাউন থেকে ৪ টন দস্তার বার নিয়ে চম্পট দেয় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল। জানা গেছে, শুক্রবার গভীর রাতে গোডাউনের নিরাপত্তা রক্ষীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে তালা ভেঙে পণ্যবাহী গাড়ি গোডাউনে ঢুকিয়ে চলে অবাধে লুটপাট। এমনকি অপারেশন চালিয়ে […]







