সুদীপ দাস , ১৩ নভেম্বর:- ১৮০ ডিগ্রী ঘোরা বলতে একেই বলে। গুরুবারে ছিলেন উত্তরে আর ২৪ ঘন্টার মধ্যেই শুক্রবারে চলে এলেন দক্ষিন মেরুতে। ব্যাক্তি হরিপালের বিধায়ক তথা সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের নেতা বেচারাম মান্না। যিনি গতকালই বিধানসভার স্পিকারের কাছে গিয়ে বিধায়কের পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন, তিনি ২৪ঘন্টা পর অবস্থান সম্পূর্ন পরিবর্তন করে সাংবাদিক বৈঠক করে বললেন স্পিকারের কাছে যাওয়া মানেই পদত্যাগ পত্র জমা দেওয়া নয়। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য (মাষ্টারমশাই) আর হরিপালের বিধায়ক বেচারাম মান্মার মনোমালিন্য নতুন নয়। ঐতিহাসিক সিঙ্গুরে কে বড়, তা নিয়ে মান্না বনাম ভট্টাচার্য্য সিঙ্গুরের ৬০০ বনাম ৪০০ একরের লড়াইয়ের মতনই। যার প্রমানও মিছিলে একাধিকবার। সম্প্রতি জেলা কমিটি নিয়ে দুজনের মনকষাকষি যার সাম্প্রতিক নিদর্শন। সেখানে আজকের সাংবাদিক বৈঠকে বেচারামের মাষ্টারমশাই প্রেম অসাধারন নাটকীয়তার সমান। তবে দলীয় সুপ্রিমোর নির্দেশে যে বেচার মুখে রবীনবাবুর নাম শোনা গেলো তা বুঝতে অসুবিধা হয়নি কারোর।
Related Articles
চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হবে পুরানো ধাঁচেই।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- অতিমারী পরিস্থিতি কেটে যাওয়ায় চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্র হবে পুরনো ধাঁচে। প্রশ্নপত্রের ধরণ ও বিন্যাস সম্পর্কে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দিয়েছে। সংসদের তরফে জানানো হয়েছে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস ও ব্যাখ্যামূলক প্রশ্ন মিলিয়ে ২০২০ সালের আগের ধাঁচেই চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রশ্নমালা সাজানো হবে। ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে […]
প্রার্থী পছন্দ নয় ! শালবনী , গড়বেতা সহ জঙ্গলমহলে বিজেপিতে ভাঙন।
– পশ্চিম মেদিনীপুর , ৭ মার্চ:- প্রথম দুই দফার নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে গতকাল। তারপর থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভের কথা শোনা যাচ্ছিল! বিশেষত, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি আসনের ক্ষেত্রে প্রার্থীর বিরুদ্ধ গোষ্ঠির কর্মী-সমর্থকেরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ছিলেন। সেই ক্ষোভ থেকে ভাঙন! শালবনী বিধানসভার বেশ কয়েকজন বিজেপি নেতা ঘোষিত […]
হাওড়ায় লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, প্রাণে রক্ষা যাত্রীদের।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- হাওড়ার মাজুতে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত। হতাহতের খবর নেই। প্রাণে রক্ষা যাত্রীদের। বৃহস্পতিবার বেলা ১২-৫০ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার মাজু স্টেশন থেকে এক কিলোমিটার দূরে মাজু প্যাসেঞ্জার হল্টে আপ আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত হয়।এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছে। […]








