সুদীপ দাস , ১৩ নভেম্বর:- ১৮০ ডিগ্রী ঘোরা বলতে একেই বলে। গুরুবারে ছিলেন উত্তরে আর ২৪ ঘন্টার মধ্যেই শুক্রবারে চলে এলেন দক্ষিন মেরুতে। ব্যাক্তি হরিপালের বিধায়ক তথা সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের নেতা বেচারাম মান্না। যিনি গতকালই বিধানসভার স্পিকারের কাছে গিয়ে বিধায়কের পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন, তিনি ২৪ঘন্টা পর অবস্থান সম্পূর্ন পরিবর্তন করে সাংবাদিক বৈঠক করে বললেন স্পিকারের কাছে যাওয়া মানেই পদত্যাগ পত্র জমা দেওয়া নয়। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য (মাষ্টারমশাই) আর হরিপালের বিধায়ক বেচারাম মান্মার মনোমালিন্য নতুন নয়। ঐতিহাসিক সিঙ্গুরে কে বড়, তা নিয়ে মান্না বনাম ভট্টাচার্য্য সিঙ্গুরের ৬০০ বনাম ৪০০ একরের লড়াইয়ের মতনই। যার প্রমানও মিছিলে একাধিকবার। সম্প্রতি জেলা কমিটি নিয়ে দুজনের মনকষাকষি যার সাম্প্রতিক নিদর্শন। সেখানে আজকের সাংবাদিক বৈঠকে বেচারামের মাষ্টারমশাই প্রেম অসাধারন নাটকীয়তার সমান। তবে দলীয় সুপ্রিমোর নির্দেশে যে বেচার মুখে রবীনবাবুর নাম শোনা গেলো তা বুঝতে অসুবিধা হয়নি কারোর।
Related Articles
চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য হাওড়ার স্কুলে চলছে পূজাপাঠ ও প্রার্থনা।
হাওড়া, ২৩ আগস্ট:- চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য হাওড়ার স্কুলেও চলছে পূজাপাঠ ও প্রার্থনা। হাওড়া প্যারাডাইস পাবলিক সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে বুধবার ওই পূজাপাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য প্রার্থনা করেন। স্কুলের তরফ থেকে জানানো হয় ছাত্রছাত্রীরা চন্দ্রযান ৩ এর সাফল্যের জন্য সকাল থেকেই খুব উত্তেজিত ছিল এবং তারা নিজেরাই […]
ডিগ্রি থাকা সত্বেও রাজ্যে এখনও পর্যন্ত রেজিষ্ট্রেশন না পেয়ে মুখ্যমন্ত্রীর সাহায্যপ্রার্থী ভিন রাজ্য থেকে নার্সিং পড়ে আসা স্টাফরা।
হাওড়া , ২ সেপ্টেম্বর:- ডিগ্রি থাকা সত্বেও এই রাজ্যে এখনও পর্যন্ত রেজিষ্ট্রেশন না পেয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন নার্সিং স্টাফরা। বুধবার এদের বেশ কয়েকজন তাদের দাবিপত্র নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কর্মসূচি নিলে পুলিশ তাদের দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজার কাছে নিবড়াগামী লেনে আটকে দেয়। এরপর তাদের দুই প্রতিনিধিকে নবান্নে সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি জমা […]
এম্বুলেন্সে করে মদ নিয়ে যাওয়ার অভিযোগে ভাঙচুর , আটক দুই বিজেপি কর্মী।
হুগলি , ৬ এপ্রিল:-ভোটের শেষ সময়ে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের ভবানীপুরে অ্যাম্বুলেন্সে ভাঙচুর গ্রামবাসীদের। অভিযোগ বিজেপি কর্মীরা এম্বুলেন্সে করে মদ নিয়ে যাওয়ার পথে পথ আটকায়। গ্রামবাসীরা বাধা দিলে স্থানীয় এক বাসিন্দা কে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে অ্যাম্বুলেন্স ভাঙচুর গ্রামবাসীদের। আটক চালক সহ দুই বিজেপি কর্মী। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। Post Views: 481







