হুগলি , ১২ নভেম্বর:- সিপিএম, বিজেপি এমনকি কংগ্রেসে চলে গেলেও আমি কিছু বলব না। কিন্তু তৃণমূলে থেকে দলের বিরোধিতা করে দাদার অনুগামী হবি এটা বরদাস্ত করব না। শুধু তাই নয় বাড়িতেও থাকতে দেব না। বৃহস্পতিবার শেওড়াফুলির সত্যজিত ভবনে এভাবেই বিক্ষুদ্ধদের এভাই কড়া হুশিয়ারি দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী শুভেন্দু অধিকারীর নাম না করে কটাক্ষা করে কল্যাণ বলেন, দল থেকে সাংসদ বিধায়ক ও চারটে কমিটির চেয়ারম্যান সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। তাই নেত্রীকে চ্যালেঞ্জ করছেন। জেনে রাখুন সব ধরনের চ্যালেঞ্জের জবাব নেত্রী দেবেন। যদি দিদি আর তৃণমূল না থাকত তাহলে তাদের পুরসভায় পটল বেচতে হতো।
Related Articles
করোনার থাবায় এবার ফিকে গোয়ালতোড়ের ঘোষ পরিবারের ৩৬৮ বছরের পুরানো কালী পূজো
পশ্চিম মেদিনীপুর , ৮ নভেম্বর:- করোনার থাবায় এবার ফিকে গোয়ালতোড়ের ঘোষ পরিবারের ৩৬৮ বছরের পুরানো পারিবারিক কালী পুজো। বসছে না মেলা, আসছে না আত্মীয়রা। ভক্তদেরও জানিয়ে দেওয়া হয়েছে এবার যতটা সম্ভব কম উপস্থিত থাকার জন্য৷ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের ধামচা গ্রামের ঘোষ পরিবার। এই ঘোষ পরিবারেই দীর্ঘ ৩৬৮ বছর ধরে শক্তির দেবী মা কালী পূজিতা […]
বাংলাদেশ ইস্যুতে বিজেপির বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ১৭ অক্টোবর:- দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে হাওড়ায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নেয় হাওড়া সদর বিজেপি। এদিন হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে স্লোগান দেয় বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতে দলের জেলার পদাধিকারী, সদস্য, কনভেনার, মন্ডল সভাপতি সহ দলীয় কর্মীরা অংশগ্রহণ করেন। Post Views: 654
দলেরই পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে ধর্নায় বসল তৃণমূলেরই একাংশ।
পুড়শুড়া, ১৭ জানুয়ারি:- আবারো তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলেরই পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে ধর্নায় তৃণমূলেরই একাংশ। ঘটনা হুগলি জেলার পুড়শুড়া ব্লক অফিস। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুড়শুড়া বিডিও অফিস চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। পঞ্চায়েত প্রধান অপসারণের দাবিতে হুগলির পুড়শুড়া বিডিওর অফিসের দরজার সামনে ধর্নায় বসেন তৃনমূলের ১৩ […]








