হুগলি, ৭ নভেম্বর:- হুগলি জেলার গোঘাটের কামারপুকুর এলাকার শ্রীপুরে দলীয় কার্যালয় দখলকে ঘিরে সিপিএম ও বিজেপি দলের মধ্যে উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার শ্রীপুর এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ের সামনে নভেম্বর দিবস পালন করে সিপিএম নেতা কর্মীরা। এরপর সিপিএম দাবি করে বিজেপির দলীয় কার্যালয়টি আসলে সিপিএম এর কিন্তু এখন বিজেপি দখল করেছে। কার্যালয় ফেরতের দাবিতে পথ অবরোধ করে সিপিএম। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। দুপক্ষের বচসায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ।
Related Articles
এবার হচ্ছে না বিষ্ণুপুরের প্রাচীন ঐতিহ্য রাবণ কাটা নৃত্য।
বাঁকুড়া , ২৮ অক্টোবর:- উমা বিসর্জনের দিনেই রাবণ কাটা উৎসবে মাতেন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরবাসী। দশমী থেকে তিনদিন বাংলার প্রাচীন জনপদে পাড়ায় পাড়ায় চলে জাম্বুবান সুগ্রীব বিভীষণ হনুমানদের নৃত্য। দ্বাদশীর গভীর রাতে রঘুনাথজির মন্দিরে রাবণ বধের মধ্য দিয়ে শেষ হয় শতাব্দী প্রাচীন এই উৎসব। কিন্তু এ বছর ছবিটা অন্যরকম এবছর হচ্ছে না পারায় পারায় নৃত্য। শুধুমাত্র […]
হুগলি জেলার মোট ২১ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল।
হুগলি , ৮ জুলাই:- হুগলি জেলার মোট ২১ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার এই কনটেনমেন্ট জোন গুলি, ১৪ টি পুরসভা এলাকায় এবং সাতটি গ্রামীন এলাকায় রয়েছে। বুধবার হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর জানান,কনটেনমেন্ট জোনের সঙ্গে কিছু বাফার জোনও এই লকডাউনের আওতায় পড়বে। জেলার চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, শ্রীরামপুর,রিষড়া, উত্তরপাড়া, ডানকুনি, […]
রেলওয়ে প্লাটফর্ম এর উপর দোকান ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা হুগলি স্টেশনে।
সুদীপ দাস, ৮ এপ্রিল:- রেলওয়ে প্লাটফর্মের উপর দোকান ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা হুগলী স্টেশনে। ঘটনায় হকারদের মারধরের অভিযোগ আরপিএফের বিরুদ্ধে। হকার সূত্রে খবর, হাওড়া-বর্ধমান মেন লাইনের বিভিন্ন প্লাটফর্মের উপর থাকা হকারদের দোকান উচ্ছেদে নেমেছে রেল। শুক্রবার বেলার দিকে ব্যান্ডেল আর পি এফ থানার পুলিশ সেইমত হুগলী স্টেশনে উপস্থিত হয়। অভিযোগ একটি দোকান ঘর ভাঙার পরই […]









