হাওড়া , ৫ নভেম্বর:- হাওড়ার নিশ্চিন্দার পশ্চিমপাড়া এলাকায় বুধবার রাতে একটি টালিচালার বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। বাড়িটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে একজন আহত হন বলে জানা গেছে। আহতকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, এদিন রাত ন’টা নাগাদ হাওড়ার বালির নিশ্চিন্দা পশ্চিমপাড়ায় ওই টালির ঘরে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলে দুটি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে একজন জখম হন। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িওয়ালা সনৎ গুপ্তার ভাড়াটিয়া রাকেশ গোস্বামী ওই ঘরের পাশেই পুরাতন জিনিসপত্র, প্লাস্টিক প্রভৃতি কেনাবেচার জন্য রেখেছিলেন। ঘরের সামনে থাকা প্লাস্টিকে হঠাৎ জ্বলন্ত কুপী উল্টে গিয়ে প্লাস্টিকে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় কাঁচা বাড়িটি।দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Related Articles
গ্রীন জোন গুলিতে নিয়ম মেনে বাস পরিষেবা সহ কিছু পরিষেবাকে স্বাভাবিক করে তোলা হবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,২৯ এপ্রিল:- কোরোনা রুখতে লকডাউন জারি থাকলেও আগামী সোমবার থেকে আপাতত সঙ্কটমুক্ত বা গ্রীন জোন এলাকাগুলিকে রাজ্যসরকার আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। নবান্নে আজ করোনা মোকাবিলায় গঠিত মন্ত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিকদের বলেন, পরিস্থিতির এখনো উন্নতি না হওয়ায় মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত নিয়ম মেনেই চলতে হবে। তবে […]
দলীয় কর্মসুচিতে সরকারী প্যাড ব্যাবহার, কাঠঘড়ায় তৃণমূল বিধায়ক !
সুদীপ দাস , ৫ জুলাই:- দলীয় নেতৃর নির্দেশমত আগামীকাল থেকে ২১শে জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচি গ্রহন করেছে তৃণমূল নেতৃত্ব। নেতৃত্বরা দলীয় কর্মীদের উদ্দেশ্যে চিঠি দিয়ে কর্মসুচির কথা জানিয়ে দিয়েছেন। আর চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সেই চিঠি নিয়েই এবারে বিতর্ক দানা বাঁধলো। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসুচিকে সার্থক করতে আজ চুঁচুড়ার ৪নং ওয়ার্ডে দলের নেতা-কর্মীদের […]
পুরশুরায় তৃণমূলের অনুষ্ঠানে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ।
হুগলি , ১৭ জানুয়ারি:- হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব পুড়শুড়ায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন গরিব মানুষদের কম্বল বিতরণ করার জন্য। কম্বল বিতরণ অনুষ্ঠানের শেষে তিনি সেকেন্দারপুর মাঠে যান, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে। সভার প্রস্তুতি দেখতে। সেই সুযোগে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি কম্বল বিতরণ অনুষ্ঠানে হামলা চালায় এবং সেখানে ভাঙচুর […]






