হাওড়া, ২ নভেম্বর:- শনিবারের পর সোমবারেও হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। এদিনও স্টাফ স্পেশাল ট্রেন ধরতে এসে আরপিএফের বাধার মুখে পড়েন নিত্যযাত্রীরা। ক্যাবওয়ের মুখেই তাদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। লোকাল ট্রেন না চলায় তাদের স্পেশাল ট্রেনেই উঠতে দিতে হবে এই দাবি করেন যাত্রীরা। আরপিএফ জানিয়ে দেয় এই ট্রেন রেল স্টাফেদের জন্য। এই ট্রেনে নিত্যযাত্রীরা যেতে পারবেন না। এই নিয়ে স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই পক্ষ। উল্লেখ্য, এদিনই নবান্নে রাজ্য ও রেলের বৈঠক হয়। দ্রুত লোকাল ট্রেন চালাতে চেয়ে প্রস্তাব দেয় রাজ্য। পরবর্তী বৈঠক হবে আগামী ৫তারিখ। এদিনই হাওড়া স্টেশনে ফের বিক্ষোভ দেখালেন রেলের নিত্যযাত্রীরা।
Related Articles
জঙ্গিদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগ। ধৃত শিক্ষক। আনা হলো হাওড়া আদালতে।
হাওড়া, ১৬ মার্চ:- জঙ্গিদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হলেন এক শিক্ষক। ধৃতের নাম আনিরুদ্দিন আনসারি (৩৮) বলে জানা গেছে। ধৃতের বাড়ি পুরুলিয়া জেলায়। গত কয়েক বছর ধরে তিনি হাওড়ার বাঁকড়া মুন্সিডাঙ্গায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। গত ১৪ মার্চ রাতে তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে। […]
ফাঁসিদেওয়ায় মহানন্দা নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ,চাঞ্চল্য।
দার্জিলিং,১ মার্চ:- শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুড়িখাওয়া বিওপি সংলগ্ন মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে শনিবার রাতে হঠাৎ ওই ব্যক্তির মৃতদেহ নদীর জলে ভেসে ওঠে। এই দেখে তরীঘরী স্থানীয়রা মুড়িখাওয়া বিওপি-র সীমান্তরক্ষী বাহিনীকে খবর দেয়। এরপর রবিবার ফাঁসিদেওয়া থানার পুলিশ […]
পাথর বোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের,উত্তেজিত জনতা পরপর চারটি গাড়িতে আগুন ধরিয়ে দিল
শিলিগুড়ি , ৩০ জুলাই:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের কুচিয়াজোত এলাকায় পাথর বোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। এর পরেই উত্তেজিত জনতা পড়পড় চারটি পাথর বোঝাই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মৃত ওই যুবকের নাম প্রেমজিৎ সিংহ(৩৮)। জানা গিয়েছে যে ওই যুবক কুচিয়াজোত এলাকার পিএমজি রাস্তার পাশে বসেছিল। ঠিক […]









