পু:মেদিনীপুর,৯ জানুয়ারি:- দীঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল হুগলীর খানাকুলের কিশোরপুর ১ নং অঞ্চলের চারজনের। দীপঙ্কর বর (তৃণমূলের কার্যকরী অঞ্চল সভাপতি), প্রসেনজিৎ দিগের, রাজকুমার পন্ডিত, দিলীপ সামন্ত. গুরুতর জখম অবস্থায় কোলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীতল মাঝি, সুপারভাইজার আশীষ সাঙ্কিকে। ঘটনাটিঘটে আজ ভোর তিনটের সময় তমলুকের কাছে । একটি অলটো গাড়ি করে ফিরছিলেন তারা বলে জানা যাচ্ছে । সাইডে কাটাতে গিয়ে মাছের লরি পেছনে ধাক্কা মারে এবং লরি পেছনে আটকে যায় গাড়িটি। গাড়ি টিকে টানতে টানতে অনেকটা দূরে নিয়ে চলে যায় লরিটি। স্থানীয়সূএে খবর ঘটনাস্থলেই তিনজন মারা গেছিলেন। একজন হাসপাতালে মারা গেছেন।সূএের খবর দীপঙ্কর বরের নিজের গাড়ি ছিল। তিনি নিজে গাড়িটি চালাচ্ছিলেন। দীপঙ্করের ভাই সন্দীপ বর হলেন ওই অঞ্চলের প্রধান। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ গোটা গ্রাম।
Related Articles
অসামাজিক কাজের প্রতিবাদ , প্রতিবাদী নৃত্যশিল্পীর উপর হামলা হাওড়ায়।
হাওড়া, ৮ জানুয়ারি:- মদ্যপ অবস্থায় এলাকায় দাদাগিরি, অশ্রাব্য ভাষায় অশালীন আচরণের প্রতিবাদ করায় এবার এক নৃত্যশিল্পীর উপরে হামলার অভিযোগ উঠেছে হাওড়ায়। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে মারধরের পাশাপাশি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। অভিযোগের তীর এলাকারই একদল যুবকের বিরুদ্ধে। হামলায় বাদ যাননি মহিলারাও। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত প্রতিবাদীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাটি […]
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারিকরণ সহ বেশ কয়েকদফা দাবিতে তৃণমূলের বিক্ষোভ ডানকুনিতে।
চিরঞ্জিত ঘোষ , ৯ জুলাই:- পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সহ রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি বেসরকারীকরণের বিরুদ্ধে বিক্ষোভ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসর। প্রসঙ্গত দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, রেলকে বেসরকারিকরণ সহ শিল্পপতিদের হাতে রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দলীয় সুপ্রিমোর নির্দেশ মত আজও তার বিরুদ্ধে আন্দোলনে নামলো জেলা তৃণমূল। এদিনই ডানকুনি কোল কমপ্লেক্সের সামনে […]
৭ ডিসেম্বর সোমবার থেকে বাড়তি মেট্রো চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ।
কলকাতা , ৬ ডিসেম্বর:- ৭ ডিসেম্বর সোমবার থেকে বাড়তি মেট্রো চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার ট্যুইটে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এতদিন শহরে চলত ১৯০টি মেট্রো। সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোর সংখ্যা বেড়ে হবে ২০৪ টি। সময়েরও পরিবর্তন করা হয়েছে। সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৭টা থেকে। অর্থাৎ, সকালে […]









