কলকাতা, ২৯ অক্টোবর:- পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে চলচ্চিত্র উৎসবের সময় পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক টুইট বার্তায় তিনি জানান ৫ই নভেম্বর এর বদলে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। অতিমারীর আবহে সারা বিশ্বে প্রায় সমস্ত চলচ্চিত্র উৎসব পিছিয়ে গিয়েছে বা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সংগত কারণেই কলকাতা চলচ্চিত্র উৎসবের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আজ টুইট মারফত সেই জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন সারাবিশ্বের চলচ্চিত্র জগতের সঙ্গে আলোচনা করেই কলকাতা চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নে ওয়া হয়েছে। তবে এখন থেকেই তার জন্য প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Related Articles
চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রদীবাদে সামিল চুঁচুড়ার বিধায়ক।
হুগলি , ১৮ জুন:- কয়েকদিন ধরেই ভারত ও চীনের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে।ভারত চীন সীমান্তে চীন সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছে ভারতের কয়েকজন বীর সেনা।এরপর থেকেই চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে ভারতবাসীরা।বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলো হুগলি জেলার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া খাদিনা মোড়ে চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানান […]
ফের পথ দুর্ঘটনা হাওড়া আমতা রোডে।
হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- ফের পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা হাওড়া আমতা রোডে। মঙ্গলবার জগৎবল্লভপুরের পর বুধবার দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলো হাওড়ার ডোমজুড়ে। এদিন লরির ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। মৃতের নাম বাবলু দাস (৫৩)। বাড়ি সলপের তেঁতুলকুলিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটলিয়ায় একটি লোহার কারখানায় শ্রমিকের কাজ করতেন ওই প্রৌঢ়। প্রতিদিনের মতো বুধবার সকাল […]
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর নাচের তালে পা মেলানোকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতর তুঙ্গে।
কলকাতা, ৬ ডিসেম্বর:- কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রীর তারকাদের সঙ্গে নাচের তালে পা মেলানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং নিজের এক্স হ্যান্ডেলে ওই সংক্রান্ত ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। জনপ্রিয় প্রবাদ উল্লেখ করে তিনি বলেছেন রাজ্যের বেহাল অবস্থার মধ্যেও মুখ্যমন্ত্রী আমোদ প্রমদে মত্ত। গোটা […]










