হুগলি , ২৬ অক্টোবর:- হুগলি জেলায় প্রথম গঙ্গার দূষণ রোধ করতে অভিনব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন হুগলি জেলার কোন্নগরে। সোমবার বিজয়া দশমীতে কোন্নগরে অভিনব পরিবেশ বান্ধব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন করার ব্যবস্থা করেছে কোন্নগর পুরসভা। কোনো দুর্গা প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হচ্ছেনা। তার পরিবর্তে কোন্নগর লোকনাথ ঘাটে পুরসভার উদ্যোগে দুর্গা প্রতিমা গঙ্গার জল দিয়ে গলিয়ে ফেলা হচ্ছে। এরপর সেই জল পরিশুদ্ধ করে তারপর পড়ছে গঙ্গায়। কোন্নগর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দিনদিন গঙ্গার দূষণ বাড়ছে। তাই গঙ্গার দূষণ রোধ করতে তারা এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেছে। কোন্নগর পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরিবেশপ্রেমীরা।
Related Articles
বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস।
হাওড়া, ১২ জানুয়ারি:- ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস ও ৪১তম জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজাপাঠ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে […]
চলতি অর্থবর্ষে স্কলারশিপের মাধ্যমে আট লক্ষেরও বেশি পড়ুয়া বৃত্তি পেয়েছে।
কলকাতা, ১ আগস্ট:- স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের মাধ্যমে ২০২১-’২২ অর্থবর্ষে ৮ লক্ষের বেশি পড়ুয়া বৃত্তি পেয়েছে। চলতি আর্থিক বছরে এই খাতে প্রায় ১০০০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে রাজ্যের অর্থ দফতর জানিয়েছে।এর মধ্যে নতুন আবেদনকারীর সংখ্যা ৭ লক্ষেরও বেশি। দুঃস্থ অথচ মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে কোনও বাধা না আসে, তার […]
চিনা মাঞ্জায় জখম হাওড়ার যুবক।
হাওড়া, ২০ আগস্ট:- ফের চিনা মাঞ্জা সুতোয় জখম হলেন বাইক আরোহী এক যুবক। রবিবার বিকেলে হাওড়ার সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়েতে ওই ঘটনা ঘটে। জানা গিয়েছে, জখম যুবকের বাড়ি শিবপুরের নবান্ন এলাকায়। তিনি হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে ঘটে ওই ঘটনা। চিনা মাঞ্জার সুতোয় তাঁর নাকে গভীর ক্ষত হয়। কোনা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে এসে […]









