হাওড়া, ২৬ অক্টোবর:- দশমীতে হাওড়ার বিভিন্ন ঘাটেও চলছে প্রতিমা নিরঞ্জন। দুপুর থেকেই ক্লাব, বারোয়ারি সহ বাড়ির প্রতিমা বিসর্জন পর্ব চলছে। গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পর সেই কাঠামো জল থেকে তোলা হচ্ছে। পুরসভা এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর কোভিড পরিস্থিতিতে ঠাকুর ভাসানে কোনওরকম শোভাযাত্রা করা যাবে না বলে প্রশাসন আগেই ঘোষণা করেছে। এবং ৬ জনের বেশি শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। সেই নিয়ম মেনে এদিন দশমীতেই অনেক বারোয়ারির প্রতিমাও বিসর্জন করা হচ্ছে। বিভিন্ন মন্ডপেও কোভিড বিধি মেনেই সিঁদুর খেলা, ঠাকুর বরণ করা হয়েছে। ভাসানের আগে হাওড়ার বালিটিকুরির একটি পুজোমন্ডপে মহিলারা ধুনুচি নাচেও অংশ এদিন অংশ নেন। এদিন প্রতিমা নিরঞ্জন উপলক্ষে গঙ্গার ঘাটগুলিতেও নিরাপত্তা জোরদার হয়েছে। হাওড়া সিটি পুলিশের পাশাপাশি গঙ্গায় রিভার ট্রাফিক পুলিশের নিরাপত্তা রয়েছে।
Related Articles
দূষণমুক্ত পরিবেশের লক্ষ্যে বিশেষ অভিযান, বৈদ্যবাটি পুর এলাকায়।
হুগলি, ২২ নভেম্বর:- দূষণমুক্ত পরিবেশের লক্ষ্যে বিশেষ অভিযান বৈদ্যবাটি পুর এলাকায়lকেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাথেই বৈদ্যবাটি পুরসভার যৌথ উদ্যোগে শেওড়াফুলি বাজার এলাকায় নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের খোঁজে বিশেষ অভিযান চলে। বেশ কয়েকজন দোকানদারের থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ যেমন বাজেয়াপ্ত করা হয় তেমনই দোকানে রাখার জন্য জরিমানা করা হয়। বৈদ্যবাটি পৌরসভার পুরপ্রধান […]
অফিসার পরিচয় দিয়ে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা কোন্নগরে
হুগলি ,৯ ডিসেম্বর:- আইবি ডিপার্টমেন্টের অফিসার পরিচয় দিয়ে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার ঘটনা হুগলি জেলার কোন্নগরে। কোন্নগর সাধুর গলি এলাকার বাসিন্দা অপূর্ব নন্দী নিজেকে আইবি অফিসার পরিচয় দিয়ে বহু বেকার যুবকের থেকে প্রায় আট লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো। বিভিন্ন জেলার ছেলেদের থেকে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেবে বলে টাকা নেয় […]
সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ের গল্প শোনাতে শর্ট ফিল্ম ৷
কলকাতা , ১২ জানুয়ারি:- অন্য নানা ক্ষেত্রের মতো ফিল্ম ও টেলিভিশন জগতের কাছেও এই অতিমারীর সময়টা বড় একটা সুসময় নয়। তবে ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে অল্প বাজেটের ছবি এবং শর্ট ফিল্মের নির্মাতা, প্রযোজকদের সামনে। এই সুযোগকে চুটিয়ে কাজেও লাগাচ্ছেন তাঁরা। স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র নির্মাতা রাজীব প্রোডাকশনের একসঙ্গে পাঁচ-পাঁচটা শর্ট ফিল্ম […]







