জলপাইগুড়ি , ২৪ অক্টোবর:- জঙ্গলপথে দ্রুতগতিতে ছুটে চলা একটি ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি অপ্রাপ্তবয়স্ক হাতির। গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে চালসা থেকে নাগরাকাটাগামী ৩১ সি জাতীয় সড়কে পানঝোরার কাছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, এদিন নাগরাকাটার দিক থেকে তীব্রগতিতে জঙ্গলপথে গাড়িটি মালবাজারে আসছিল। সেইসময় একটি হাতির দল রাস্তা পেরিয়ে জঙ্গলে ঢুকছিল। তীব্রগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি প্রচন্ড জোরে হাতিটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়িটি দুমরে গেলেও আশ্চর্য জনকভাবে গাড়ির যাত্রীদের খুব একটা ক্ষতি হয়নি। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনদপ্তরের কর্মিরা ছুটে আসেন। গাড়িটি আটক করা হয়েছে।বনদপ্তর তদন্ত শুরু করেছে।এদিকে জঙ্গলপথে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হাতির মৃত্যুর জন্য দোষীর কঠোর শাস্তি দাবি করেছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন।
Related Articles
তৃণমূলের দশ বছরের কাজের খতিয়ান তুলে ধরে আগামীকাল রিপোর্ট কার্ড প্রকাশ করবে দল।
কলকাতা , ৯ ডিসেম্বর:- গত দশ বছর ধরে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার কী কাজ করেছে তার যাবতীয় খতিয়ান তুলে ধরে আগামীকাল দলের তরফে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর গত এক দশকে কন্যাশ্রী, সবুজ সাথী স্বাস্থ্যসাথীর মতো বিভিন্ন প্রকল্পের সুফল ওই রিপোর্ট কার্ডে তুলে ধরা হবে। কলকাতায় সরকারের প্রথম […]
রবিবার ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা তৃণমূলের।
হাওড়া , ৬ ফেব্রুয়ারি: আগামীকাল রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। ওই সভায় প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হবে বলে তৃণমূল সূত্রের খবর। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে জমায়েত ৫০ হাজারের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। রবিবারের সভা উপলক্ষে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। শনিবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন দলের সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী […]
মমতার শপথে মোদির শুভেচ্ছা।
কলকাতা , ৫ মে:- রাজ্য বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। হ্যাটট্রিক করে ফের নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফল ঘোষণার দিন দেশের বিভিন্ন প্রান্তের হেভিওয়েটে নেতারা ফোনে শুভেচ্ছা জানান। তবে ফোন আসেনি খোদ প্রধানমন্ত্রীর তরফে। তৃণমূল সুপ্রিমোর গলায় যেন ছিল আক্ষেপের সুর। তবে সৌজন্যবশত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ব্যস্তস্তার কারণেই হয়তো ফোন করতে পারেননি […]






