স্পোর্টস ডেস্ক, ২৩ অক্টোবর:- দ্বিতীয়বারের পরীক্ষাতেও দেখা গেল করোনামুক্ত হননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।গত ১৩ অক্টোবর রোনাল্ডোর শরীরে ভাইরাসের হদিশ মেলে। তখন তিনি ব্যস্ত ছিলেন দেশের হয়ে খেলতে। কোনও উপসর্গও ছিল না। ম্যাচের আগে নিয়ম মাফিক করোনা পরীক্ষাতেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই কোয়ারেন্টাইনে রোনাল্ডো। প্রায় ১০ দিন কেটে যাওয়ার পরও করোনামুক্ত হননি তিনি বলেই জানা গেল। অর্থাৎ করোনা আক্রান্ত জুভেন্তাস তারকাকে এখনও আইসোলেশনেই থাকতে হবে। আর তাতেই লিও মেসিদের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে তাঁকে দলে না পাওয়ার সম্ভাবনা আরও প্রবল হল।
Related Articles
আমফান দুর্নীতিতে দল থেকে সাসপেন্ড পঞ্চায়েত সমিতির সভাপতিকে পদ থেকে অপসারণের দাবিতে এবার ব্লক অফিসে বিক্ষোভ তৃণমূলের।
হাওড়া , ৩০ জুলাই:- আমফান ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতিতে দল থেকে সাসপেন্ড তৃণমূল নেতা সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষকে পদ থেকে অপসারণের দাবিতে এবার ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । চলতি মাসের ১০ তারিখ তৃণমূল কংগ্রেসের তৎকালীন জেলা সদর সভাপতি অরূপ রায় সাংবাদিক সম্মেলন করে এই জয়ন্ত ঘোষকে সাসপেন্ডের কথা ঘোষণা করেছিলেন । […]
দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে – লকেট । পাল্টা কাজের থেকে বেশি বিজ্ঞাপন করেন লকেট – দিলীপ যাদব।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ছাত্রদের দেখতে গেলে ঢুকতে বাধা সাংসদকে। শনিবার আহত ছাত্রদের দেখতে কলকাতা হাসপাতালে যায় হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। কিন্তু তাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। লকেট বলে দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে যেটা ঠিক না। লকেটের এই বক্তব্যকে কটাক্ষ করেন হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব। তিনি […]
বৃক্ষরোপন কর্মসূচি গড় মান্দারণে।
আরামবাগ , ১৭ জুলাই:- আরামবাগ মহকুমার গোঘাট বিধানসভার মান্দারন পঞ্চায়েতের গড় মান্দারনে বৃক্ষরোপণ কর্মসূচি হলো শনিবার। এদিন এই কর্মসূচিতে উপস্থিত আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার, স্থানীয় জয়েন্ট বিডিও ও অঞ্চল প্রধানসহ অন্যান্যরা। জানা গিয়েছে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরন্য সপ্তাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো সবুজায়ন। সেই মতো সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। […]








