কলকাতা , ২১ অক্টোবর:- হাইকোর্টের নির্দেশ মতো পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দিল সল্টলেক বিজে ব্লক পুজো কমিটি। সল্টলেকের বিজে ব্লকের পুজো এবার জমিদার বাড়ির নাট মন্দিরের আদলে করা হয়েছে। এবার ৩৭ বছরে পড়ল বিজে ব্লকের পুজো। সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই পুজোর তোড়জোড় করা হচ্ছিল এমনটাই জানান পুজো উদ্যোক্তারা। মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক দূরত্ব থাকে সেই কথা মাথায় রেখেই ব্যবস্থা করা হয়েছে। গতকাল হাইকোর্টের নির্দেশিকা দেওয়ার পর আজ সকাল থেকে সল্টলেক বিজে ব্লক পুজো কর্তারা পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যাতে কোনো ভাবেই দর্শনার্থীরা পুজো মন্ডপে প্রবেশ করতে না পারে তার জন্য নজরদারির ব্যবস্থাও করেছে। তবে দূর থেকে প্রতিমা দর্শন করতে পারবে দর্শনার্থীরা সেভাবেই এবার মন্ডপ তৈরি করা হয়েছে।
Related Articles
পঞ্চায়েত অফিসের ঢিলছোঁড়া দূরত্বে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ৭ ডিসেম্বর:- এবার পঞ্চায়েত অফিসের কিছুটা দূর থেকেই উদ্ধার হল তাজা বোমা। তার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। বুধবার সকালে ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরের। জানা গিয়েছে, হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটি দুই নম্বর পঞ্চায়েত অফিসের কাছে উদ্ধার হয় একটি তাজা বোমা। এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বোমাটি। কে […]
নেতাজীকে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২২ জানুয়ারি:- রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর কলকাতা শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে। শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্যে দিয়ে শুরু হওয়া এই শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং আধিকারিকরা উপস্থিত রয়েছেন। প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা রেড রোডে শেষ হবে। এই […]
হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত
হাওড়া, ২০ মে:- সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম ঠিক মতো কাজ না করার ফলে ব্যাহত হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল। কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি নির্ধারিত সময়ের অনেক দেরিতে ট্রেন ছাড়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। এই গরমে হাঁসফাঁস অবস্থায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে কার্যত আটকে পড়েন যাত্রীরা। হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখায় যাতে ট্রেন […]








