স্পোর্টস ডেস্ক , ২১ অক্টোবর:- বেহালা চৌরাস্তার প্লেয়ার্স কর্নারে নিজের পাড়ার পুজোর উদ্বোধন করলেন মহারাজ তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চতুর্থীর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন তিনি। পাড়া, প্রতিবেশীদের সঙ্গে উৎসবে মাতলেন মহারাজ। তবে এদিন মানুষকে পুজোতে বাড়িতে থাকার অনুরোধ করলেন করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য। অন্যদিকে আগামী বছরে হয়তো দেশের মাটিতে ফিরতে পারে ক্রিকেট। ২০২১ সালের শুরুতেই ভারত সফরে আসার কথা ইংল্যান্ডের। আর ওই সফরেই দ্বিতীয় দিন–রাতের টেস্টের সাক্ষী থাকতে চলেছেন দেশের ক্রিকেট প্রেমীরা। কলকাতার পর আমেদাবাদে আয়োজিত হতে চলেছে দ্বিতীয় দিন–রাতের টেস্ট। মঙ্গলবার কলকাতায় প্রেস ক্লাবে আয়োজিত হয়েছিল CPIM নেতা তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্যের বই প্রকাশের অনুষ্ঠান। সেখানেই একথা জানান সৌরভ। বলেন, ‘‘ইংল্যান্ড সফরের দিন–রাতের টেস্টটি হবে আমহেদাবাদেই।’’ এদিকে, করোনা নিয়ে লেখা শিলিগুড়ির বিধায়ক ও প্রশাসক অশোকবাবুর বই প্রকাশ করতে পেরে খুবই খুশি সৌরভ। ‘করোনা পূর্ব ও উত্তর, নগরায়ন ও নগর অর্থনীতি’ নামে বইটি লিখেছেন অশোকবাবু।
Related Articles
এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন।
কলকাতা , ১৩ সেপ্টেম্বর:- এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি(এনকেডিএ) এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার( নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন) যৌথ উদ্যোগে নিউটাউনকে সবুজায়নের লক্ষ্যে এবার নিউটাউনের এক্সশন এরিয়া তিন এ আমলকি বন তৈরি করা হচ্ছে। ২০০টি আমলকি গাছ লাগানো হয়েছে। আজ আমলকি গাছ লাগিয়ে আমলকি বন এর সূচনা করলেন […]
দুই কুইন্টাল পঞ্চাশ কিলো ওজনের দৈত্যাকার কোইভোল মাছ মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি।
পু:মেদিনীপুর,৭ জানুয়ারি:- ওড়িশা রাজ্যের কসাফলি বন্দর থেকে মৎস জীবিদের জালে ধরা প্রায় দুই কুইন্টাল পঞ্চাশ কিলো ওজনের দৈত্যাকার কোইভোল মাছ দীঘা মোহনায় মৎস নিলাম কেন্দ্রে বিক্রি করার জন্য ভূবন বেরার BCB কাঁটায় নিয়ে আসে আজ সকালে। বিশালাকার সামূদ্রিক কোই মাছ দেখতে উৎসুক মৎস্যজীবী ও দীঘায় বেড়াতে আসা পর্যটকরা ভীড় জমান। বহু দরদামের পর অবশেষে […]
করোনা আতঙ্কে বাতিল হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসব।
বীরভূম ,৯ মার্চ :- বাতিল হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসব। ফলে শান্তিনিকেতনের মন খারাপ। সেই সঙ্গে যারা এবার দোল শান্তিনিকেতনে কাটাবেন বলে ঠিক করেছিলেন তাঁরাও পড়লেন আতান্তরে । শুক্রবার সন্ধ্যেয় এবছরের বসন্তোৎসব বাতিলের খবর জানিয়ে দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। করোনা ভাইরাসের আতঙ্কে এমনিতেই কাঁপছে গোটা দেশ। আক্রান্তের সংখ্যা ৩১ । এই আবহে শুক্রবার শান্তিনিকেতনে বিশ্বভারতী […]








