স্পোর্টস ডেস্ক , ২০ অক্টোবর:- বার্মিংহাম সিটির তারকা জা মাগোমাকে এ বার খেলতে দেখা যাবে লাল-হলুদ জার্সিতে। সোমবারই ষষ্ঠ বিদেশি হিসেবে সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল। উচ্ছ্বসিত মাগোমা বলেছেন, ‘‘গোয়ায় দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। এসসি ইস্টবেঙ্গলের সমর্থকদের আবেগ সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমার লক্ষ্য থাকবে ওঁদের জন্য সব সময় নিজের সেরাটা দেওয়ার।’’ ৩২ বছর বয়সি মাগোমার উত্থান টটেনহ্যাম হটস্পারের যুব দল থেকে। ২০০৯ সালে তিনি যোগ দেন বার্টন অ্যালবিয়নে। পাঁচ বছর খেলার পরে সই করেন শেফিল্ড ওয়েডনেসডে-তে। ২০১৫ সালে কঙ্গো জাতীয় দলের মিডফিল্ডার মাগোমা যোগ দেন বার্মিংহামে। ২০১৭-১৮ মরসুমে দলের বর্ষসেরা ফুটবলারও হন তিনি।
Related Articles
হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করলো গোলাবাড়ি থানার পুলিশ।
হাওড়া , ৩০ অক্টোবর:- গত প্রায় এক মাসে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকে মিসিং হয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে যাচাইয়ের পর সেই ফোনগুলো তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হাওড়া সিটি পুলিশের ফিরে পাওয়া প্রকল্পের অধীনে শনিবার দুপুরে এই কর্মসূচি নেওয়া হয়। মূলত রাস্তায় বেরিয়ে ফোন হারিয়ে যাওয়ার মতো ঘটনা আকচার […]
পিকনিকে মাংস খাওয়া নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন, চাঞ্চল্য হুগলিতে।
হুগলি, ১৩ জানুয়ারি:- পাতে মাংস পরা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন,ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শীতের রাতে পিকনিক। বিকেল থেকেই সকলে আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু বিপদটা হলো রাতে। খেতে বসে। কার পাতে কতটা মাংস পড়েছে সেই সেই নিয়ে বচসায় একজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে পুরশুড়ার নিমডিঙি। পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। […]
পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে দেশি বিদেশী মদ সহ ঘটনায় গ্রেপ্তার ভিন রাজ্যের এক পাচারকারী
মালদা ,৯ মার্চ :- পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে দেশি বিদেশী মদ। ঘটনায় গ্রেপ্তার ভিন রাজ্যের এক পাচারকারী।মালদার মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর গঙ্গা নদীর তীরবর্তী রাজমহল ঘাট এলাকায় হানা দিয়ে উদ্ধার করে দেশী বিদেশী মদ।ঘটনায় পুলিশ একটি গাড়ি উদ্ধার করেছে।এদিন ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে মানিকচক থানার পুলিশ। […]










