হাওড়া, ১৯ অক্টোবর:- পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার দাশনগর থানা এলাকার বালিটিকুরিতে। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশ কর্মীকে নিগ্রহের পাশাপাশি থানার গাড়ি ভাঙচুর করা হয়। সোমবার রাতে বাইকের সঙ্গে বালিবোঝাই লরির সংঘর্ষ হয়। মৃত্যু হয় বাইকের আরোহী মহিলার। গুরুতর জখম হন তাঁর স্বামী ও সন্তান। ঘাতক লরিতেও ভাঙচুর চালানো হয়।
Related Articles
লিলুয়ার ইন্ডাস্ট্রিয়াল বেল্টে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন।
হাওড়া, ২৩ আগস্ট:- হাওড়ার লিলুয়ার গোসালায় এন এস রোডের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওই গোডাউনটির পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। সোমবার ভোরে ওই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দমকলের ৪টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এখানে প্লাস্টিক রিসাইক্লিং করা হতো। রাতে […]
বইছে কনকনে উত্তুরে হাওয়া , সকাল থেকেই জাঁকিয়ে পড়লো শীত।
কলকাতা,১৯ ডিসেম্বর:- গতকাল থেকেই জাঁকিয়ে শীত পড়েছিল কলকাতা ও জেলাগুলিতে। সকাল থেকেই বইছে কনকনে উত্তুরে হাওয়া। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত ২ দিনে কলকাতার তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি। অন্তত রবিবার পর্যন্ত ঠান্ডা এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে ঠান্ডার আমেজ হারিয়ে যাবে না। […]
মারিওর সঙ্গে বৈঠক লালহলুদ কর্তাদের , ফিরছে ক্লাবের মাঠে অনুশীলন।
অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- মারিওর সঙ্গে বৈঠক লালহলুদ কর্তাদের ফিরছে ক্লাবের মাঠে অনুশীলন শতবর্ষে অবনমনের মুখে ইস্টবেঙ্গল। এই অবস্থায় কোয়েসের সঙ্গে বিবাদ ভুলে দলের হাল ধরতে আসরে নামলেন লাল-হলুদের কর্তারা। আইজল ম্যাচ হারের পরই শনিবার দুপুরে কোচ মারিও, সহকারী কোচ বাস্তব রায় আর ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদারকে নিয়ে ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ক্লাবের মধ্যে বৈঠক। […]








