কলকাতা , ১৬ অক্টোবর:- আদিবাসী সম্প্রদায়ের পুরোহিতদের অন্তর্ভুক্ত করে রাজ্য সরকার দ্বিতীয় দফার পুরোহিত ভাতার তালিকা তৈরির কাজ শুরু করেছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সনাতনী পুরোহিতদের নাম তালিকাভুক্ত করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম দফার তালিকা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। তাঁদের ভাতা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।তাই দ্বিতীয় পর্যায়ের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের জন্য ভাতা ঘোষণা করে ছিলেন। সরকারের পুরোহিত ভাতার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। সেখানে হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দেয়, পুরোহিত ভাতা কীসের ভিত্তিতে, কোন যুক্তিতে দেওয়া হবে, তা হলফনামা দিয়ে আদালতকে জানাতে।
Related Articles
আলুর সারের ওপর ভর্তুকি কমিয়ে রাজ্যের কৃষকদের সংকট তৈরি করল কেন্দ্র।
কলকাতা, ১৭ নভেম্বর:- ফের বঙ্গ বিরোধী পদক্ষেপ কেন্দ্রের মোদী সরকারের। আলু উত্পাদনে দেশের মধ্যে অন্যতম শীর্ষ স্থানে রয়েছে বাংলা। এবার আলু চাষের জন্য অপরিহার্য সারের উপর ভর্তুকি কমিয়ে রাজ্যের কৃষকদের জন্য সঙ্কট তৈরি করল কেন্দ্র। আলু সহ রবিশস্য চাষে অপরিহার্য এনপিকে ১০ঃ২৬ঃ২৬ পটাশ সার।রবি মরসুমে রাজ্যে ৬ লাখ ৭২হাজার হেক্টর কৃষি জমির জন্য ৫ লক্ষ […]
স্নাতক স্তরে চার বছরের ডিগ্রী কোর্স চালু হতে চলেছে।
কলকাতা, ৩১ মে:- জাতীয় শিক্ষানীতি অনুসারে রাজ্যে স্নাতক স্তরে চার বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চার বছরের অনার্স করতে পারবেন পড়ুয়ারা। এই মর্মে উচ্চ শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নয়া জাতীয় শিক্ষা নীতি মেনে চলতি বছেরই স্নাতকে চার বছরের পাঠক্রম চালু হবে কি না, সেজন্য 6 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি […]
ঈদের আগে সরকারি কর্মীদের বোনাস দেওয়ার কথা ঘোষণা রাজ্যের।
কলকাতা, ১৯ এপ্রিল:- ঈদের আগে কর্মীদের জন্য অ্যাড হক বোনাস দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার অর্থ দফতর থেকে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে অ্যাড হকে বোনাস, অগ্রিম উৎসব ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এক্স গার্সিয়া দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব কর্মী ৩৭ হাজার টাকা পর্যন্ত বেতন পান তাদের […]











