চিরঞ্জিত ঘোষ , ১৬ অক্টোবর:- নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল সহ একটি লরি আটক করল ডানকুনি থানার পুলিশ,ধৃত লরি চালক। উত্তরপ্রদেশ থেকে লরিটি কোলকাতার উদ্যেশ্যে যাচ্ছিল। গতকাল রাতে কলকাতা এসটিএফ ও চন্দননগর কমিশনারেট এর পুলিশ ডানকুনিতে লরিটিকে আটক করে।ছয় হাজার ফেন্সিডিল আটক হয় লরি থেকে। উত্তরপ্রদেশের আজম গড়ের বাসিন্দা অবধনাথ যাদবকে গ্রেফতার করে। ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হয়।
Related Articles
অগস্টে চ্যাম্পিয়ন লিগ, খেলবে আটটি দল।
স্পোর্টস ডেস্ক , ১৮ জুন:- করোনা অতিমারির জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে চ্যাম্পিয়ন লিগের খেলা। এই পরিস্থিতিতে প্রতিযোগিতা শেষ করতে অভিনব সিদ্ধান্ত নিল উয়েফা। আটটি দলকে নিয়ে অগস্টে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন লিগের ‘ছোট সংস্করণ’ আয়োজন করবে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা। বুধবার উয়েফার তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একবারই মুখোমুখি হবে দলগুলো। অর্থাৎ, […]
নিউটাউনে আগুন, ভস্মীভূত বারোটি দোকান।
কলকাতা, ৩ ডিসেম্বর:- নিউটাউনের হাজরা কালীমন্দির বাজারে আগুন, ভস্মীভূত অন্তত ১২ টি দোকান। শুক্রবার রাত বারোটা নাগাদ নিউটাউনের হাজরা কালী মন্দির বাজারের একটি খাবারের হোটেলে প্রথম আগুন লাগে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রত্যেকটা […]
ম্যাঞ্চেস্টার সিটির পরে ব্রাইটনের কাছেও হার আর্সেনালের।
স্পোর্টস ডেস্ক , ২১ জুন:- ম্যাঞ্চেস্টার সিটির পরে এ বার ব্রাইটনের কাছেও বিপর্যস্ত আর্সেনাল। শনিবার ইপিএলে ১-২ হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও আরও ক্ষীণ হয়ে এল মিকেল আর্তেতার দলের।ম্যাচের ৪০ মিনিটে ব্রাইটনের নিয়াল মুঁপের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন আর্সেনাল গোলরক্ষক ব্যান্ট লিনো। এ দিকে, শুক্রবার রাতে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে […]







