স্পোর্টস ডেস্ক , ১৬ অক্টোবর:- শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক বদলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিককে ছাঁটাই করে নতুন অধিনায়ক করা হল ইংল্যান্ডের বিশ্বজয়ী দলের অধিনায়ক ইয়ান মর্গ্যানকে। কেকে আরের তরফে অবশ্য দাবি করা হয়েছে, কার্তিক নিজেই মর্গ্যানের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছেন। তবে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যা ছাঁটাইয়ের অতীত ইতিহাস, তাতে স্পষ্ট যে, দীনেশকে ‘বাধ্য’ই করা হয়েছে অধিনায়কত্ব ছেড়ে দিতে। মনে করা হচ্ছে সমর্থকদের সমালোচনার মুখে পড়েই অধিনায়ক বদল করল কেকেআর।
Related Articles
আরজি কর কাণ্ডের বিচার চেয়ে হাওড়ায় পথে নামল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরা।
হাওড়া, ২১ আগস্ট:- আরজি কর হাসপাতালের ঘটনার বিচার চেয়ে এবার পথে নামলো ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার দুপুরে হাওড়ার দালালপুকুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে পদযাত্রা করেন হাওড়ার রাজপথে। এদিন তাঁরা হাওড়ার দালালপুকুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে জাস্টিস চাই স্লোগান দিয়ে নতুন রাস্তা, ইছাপুর জল ট্যাঙ্ক হয়ে হাওড়ার কদমতলায় আসেন। এবং সেখান থেকে মিছিল ঘুরিয়ে […]
ফের ‘ডেঙ্গু’তে মৃত্যুর অভিযোগ হাওড়ায়।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- ডেঙ্গু বাড়ছে হাওড়ায়। প্রাণহানির ঘটনাও ঘটছে। ফের ‘ডেঙ্গু’তে মৃত্যুর অভিযোগ উঠেছে ৮ নং ওয়ার্ডে। কড়া হাতেই ডেঙ্গু মোকাবিলায় মাঠে নেমেছে পুরসভা। হাওড়ায় ক্রমশ চওড়া হচ্ছে ডেঙ্গুর থাবা। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথেই বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানির ঘটনাও। এবার হাওড়া পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ‘এফ’ রোডের বাসিন্দা ১১ বছরের শুভম সরকারের মৃত্যুর ঘটনা ঘটেছে। […]
মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা ছাত্রীর।
হাওড়া , ১৬ জুলাই:- মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করল এক ছাত্রী। মৃতার নাম মুন্নি সাহানি। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের চাঁদমারিতে। আজ বুধবার মাধ্যমিকের ফলপ্রকাশের পর সে জানতে পারে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপরই সে মানসিক অবসাদে আত্মহত্যা করে। এ বছর তার পরীক্ষা পড়েছিল বালি নিশ্চিন্দা ঘোষপাড়ার একটি স্কুলে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জানা […]








