হাওড়া ১৪ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং এর ‘হেনস্থা’র ঘটনা নিয়ে এর আগে থানায় অভিযোগ জানানো হয়েছিল। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মণজিন্দর সিংহ সিরসা সহ তিনজনের এক প্রতিনিধি দল গত সোমবার সেই কপি নিয়ে হাওড়া থানায় জমা দিয়েছিলেন। কথা বলেছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। এবার তার একদিন পর বুধবার দুপুরে বলবিন্দরের সঙ্গে সাক্ষাৎ করলেন তাঁর পরিবার। এদিন হাওড়া থানায় এসে বলবিন্দরের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী, পুত্র ও বলবিন্দরের ভাই। এরা পুলিশের কাছে জানান, বলবিন্দর কোনও রাজনীতির লোক নন। তিনি দেহরক্ষীর কাজের সুবাদে এখানে এসেছেন। তাঁর আগ্নেয়াস্ত্রের পারমিট যেন খতিয়ে দেখা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয় ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় লাগছে। ভেরিফিকেশন হয়ে গেলে যা জানা যাবে তা কোর্টকে জানিয়ে দেওয়া হবে। এরপর কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
Related Articles
পুরোহিত ভাতাতেও দুর্নীতি ! তালিকায় সাহা , ঘোষ , বিশ্বাসদের নাম
কলকাতা , ১৪ অক্টোবর:- আমফানের ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে এখনও ব্যতিব্যস্ত তৃণমূল। ক্ষতিপূরণ নিয়ে মুপ পোড়ায় দলকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও এবার পুরোহিত ভাতার তালিকাতেও ধরা পড়ল একই রকম দুর্নীতি।নদীয়া থেকে আরম্ভ করে দক্ষিণ ২৪ পরগণা পুরোহিত বাতার তালিকায় শাসক দলের ঘনিষ্ঠদের নাম জ্বলজ্বল করছে বলে অভিয়োগ। এমনকি […]
হাওড়া পুলিশ কমিশনারেটের দুই থানা এলাকায় এটিএমে হানা দুষ্কৃতিদের।
হাওড়া, ১৭ জানুয়ারি:- হাওড়া সিটি পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুটি থানা এলাকায় সোমবার গভীর রাতে এটিএম কাউন্টারে হানা দেয় দুষ্কৃতিরা। দুষ্কৃতিরা রাতের দিকে এটিএমে ঢুকে সিসি ক্যামেরা ভাঙারও চেষ্টা করে। তার ছিঁড়ে দেয় বলে অভিযোগ। স্থানীয় মানুষের দাবি এটিএম লুটেরই উদ্দেশ্য ছিল দুষ্কৃতিদের। এরমধ্যে একটি ঘটনা ঘটে জগাছা থানার উনসানি এলাকায়। এবং অন্য ঘটনা ঘটে ডোমজুড় […]
করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা বাঁকুড়ায়।
বাঁকুড়া, ১৩ আগস্ট:- এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করাকে কেন্দ্র করে এলাকায় মানুষ ও পুলিশের খণ্ডযুদ্ধে এলাকা রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার জয়পুর থানার চেকপোষ্ট সংলগ্ন এলাকা। ঘটনাটি ঘটে জয়পুর থানার চেকপোষ্ট সংলগ্ন এলাকা তাঁতি পুকুর ও মাচানতলা এলাকায়। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন আহত হন বলে জানাগেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন […]









