কলকাতা , ১৩ অক্টোবর:- ভার্চুয়াল পুজোর উদ্বোধন বুধবার থেকেই শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জেলার পুজো দিয়েই শুরু হবে উদ্বোধন। উত্তরবঙ্গের পাঁচটি জেলাসহ ১০ টি জেলার পুজো উদ্বোধন করবেন তিনি। নবান্ন থেকে বিকেল চারটের সময়ে এই উদ্বোধন শুরু হবে। সব জেলাশাসকদের সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার তিনি দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং নদীয়া। ১৫ তারিখ বৃহস্পতিবার, তিনি বাকি জেলার পুজো উদ্বোধন করবেন। জেলাগুলি হলো, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম।
Related Articles
গোলাবাড়িতে যুবককে খুনের চেষ্টা , এলাকায় উত্তেজনা।
হাওড়া, ২৭ মার্চ:- হাওড়ার গোলাবাড়ি থানার ফকির বাগান এলাকায় ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় পোদ্দার নামের ওই যুবক এলাকায় পুরনো ভাঙাচোরা জিনিসপত্র কেনাবেচার কাজ করেন। রবিবার বিকেল তিনটে নাগাদ তিনি যখন দোকানের সামনে বসে ভাঙাচোরা জিনিসপত্র বাছাইয়ের কাজ করছিলেন হঠাৎই তার উপরে চড়াও হন এলাকার এক কুখ্যাত […]
জগৎবল্লভপুরে ফের উত্তেজনা, আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ।
হাওড়া, ১৭ এপ্রিল:- পঞ্চায়েত ভোটের হাওড়ার জগৎবল্লভপুরে ফের উত্তেজনা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ। আইএসএফ এর অভিযোগ, তাদের দলের কর্মীদের হুমকি ও ভীতি প্রদর্শনের পাশাপাশি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে দু’পক্ষের মধ্যে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এদিকে, আইএসএফের সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি এটা ওদের নিজেদের গোষ্ঠীকোন্দল।রবিবার রাতে […]
কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৮ মে:- বিধানসভা ভোটে বিপুল জনাদেশ লাভের পর ফের একবার দেশে নির্বাচনী সংস্কার নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচনের মঞ্চ কে কাজে লাগিয়ে ফের একবার এই দাবিতে সরব হয়েছেন তিনি। রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে এদিন বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার তৃতীয়বারের জন্য রাজ্য বিধানসভার […]








