কলকাতা , ১৩ অক্টোবর:- কোভিড সুরক্ষা বিধি মেনে পুজো আয়োজন ও করোনা মোকাবিলায় সচেতনতা প্রচারে পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করতে কলকাতা পুরসভা ও সিইএসসি এবছর ভিন্নভাবে শহরে দুর্গাপুজোর প্রতিযোগিতা কলকাতা ‘শ্রী’ আয়োজন করছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। অনুষ্ঠানে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, কোভিড অতিমারীর আবহে এবার মন্ডপ, আলোকসজ্জার আতিশয্য, বিষয়বস্তুর বৈচিত্র, প্রতিমার রূপের উপর জোর না দিয়ে উদ্যোক্তারা কতটা স্বাস্থ্যবিধি মেনে পুজো করছেন, করোনা নিয়ে মানুষকে সচেতন করছেন, অনলাইনে বা ওয়েবসাইটের মাধ্যমে তাদের পুজো বাড়িতে থাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন সেই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে। সেরা সমাজকল্যাণ পুজো, সেরা সুরক্ষিত পুজো, সেরা সমাজসতর্কীকরণ বার্তা, সেরা শিশুবান্ধব পুজো সহ মোট ১৩ টি বিভাগে সেরা পুজোগুলিকে এবছর পুরস্কৃত করা হবে। কলকাতা ‘শ্রী’ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক পুজো উদ্যোক্তারা kolkatashreekmc.inএই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
Related Articles
বিধানসভায় কয়েকজন তৃণমূল কংগ্রেস বিধায়কের অনুপস্থিতি কে কেন্দ্র করে নতুন জল্পনা।
কলকাতা ,২৮ জানুয়ারি;- উপস্থিতি বাধ্যতামূলক করা সত্ত্বেও আজ বিধানসভায় কয়েকজন তৃণমূল কংগ্রেস বিধায়কের অনুপস্থিতি কে কেন্দ্র করে নতুন জল্পনা দানা বেঁধেছে। এইসব বিধায়কদের অধিকাংশই সম্প্রতি প্রকাশ্যে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ,বালির বহিস্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া,দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়া উত্তরপাড়ার তৃণমূল প্রবীর ঘোষাল অনুপস্থিতির […]
ট্রেনে উঠে মরুরাজ্যে, দিদিমনির চেষ্টায় বাড়ি ফিরলেন ব্যান্ডেলের মানসিক ভারসাম্যহীন মহিলা।
হুগলি, ১৫ মে:- গত ১৭ মার্চ হঠাৎ নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বছর চল্লিশের রীতা দাস। ব্যান্ডেল কেওটায় তার বাড়ি। নিকট আত্মীয় বলতে দিদি রীনা দাসের পরিবার। রীনার ছেলে বিকাশ চুঁচুড়া ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্যের ছাত্র। ছাত্রের কাছে জানতে পারেন তার মাসি হারিয়ে গেছেন। শুরু হয় খোঁজ। এর মধ্যে রাজস্থানের ঝুনঝুন থেকে একটি ফোন আসে রীতার […]
সেমিতে লিয়ঁকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন।
স্পোর্টস ডেস্কহুগলি , ২০ আগস্ট:- কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে হারানোর পর সেমিফাইনালেও বড় জয় পেল বায়ার্ন মিউনিখ । ৩-০ গোলে অপেক্ষাকৃত দুর্বল লিয়ঁকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট কেটে ফেললেন মুলাররা। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ পিএসজি। বুধবার রাতে লিসবনে বড় ব্যবধানেই ফ্রান্সের প্রতিপক্ষকে হারিয়েছে বায়ার্ন। জার্মানদের হয়ে দুটি গোল করেছেন সের্জ গেনাবরি। শেষ গোলটি করেছেন লিওয়েনডস্কি। […]









