কলকাতা , ৭ অক্টোবর:- রাজ্য সরকার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের নিজেদের জেলায় বদলি প্রক্রিয়াকে সরলীকরণ করতে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় জানিয়েছেন আপোষ বদলি বা সাধারণ বদলির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরী হবে। এরজন্যে এনওসি,ইন্টারভিউ বা কাউন্সেলিং প্রক্রিয়ায় শিক্ষকদের অংশ নিতে হবে না বলে মন্ত্রী জানান। এইজন্যে http://osms.wbsed.gov.in নামে ওয়েবসাইট চালু করা হয়েছে। শিক্ষকরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আপোষ বদলির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই যেসব কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করেছে সেগুলো এক সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়া হবে বলে পার্থ বাবু জানান। উল্লেখ্য রাজ্য সরকার এর আগে নিজের জেলাতেই শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে ঘোষণা করলেও এখনো পর্যন্ত তা কার্যকরী হয়নি।
Related Articles
আগামী মাসেই রাজ্যে বিধানসভার বকেয়া উপনির্বাচন হতে পারে।
কলকাতা, ১১ আগস্ট:- আগামী মাসেই রাজ্যে বিধানসভার বকেয়া উপনির্বাচন পর্ব মিটিয়ে ফেলা হতে পারে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই রাজ্যের সাত বিধানসভা আসনে ভোটগ্রহণ পর্ব সেরে ফেলা হতে পারে। সেক্ষেত্রে সব ঠিক থাকলে বিশ্বকর্মা পুজোর পরেই ভোটের আয়োজন করা হতে পরে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের বকেয়া উপনির্বাচন পর্ব দ্রুত মিটিয়ে ফেলার জন্য দীর্ঘদিন […]
মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
হাওড়া, ২৫ জুলাই:- হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের পাকুড়িয়া ব্রিজের উপর বস্তাবন্দি অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বস্তায় বেঁধে কেউ বা করা দেহ ফেলে রেখে যায় বলে অভিযোগ। ডোমজুড় থানা দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। Post Views: 437
লোকসভার ভোটের আগেই সিএএ লাগু – শান্তনু ঠাকুর।
হুগলি, ১৪ জানুয়ারি:- আগামী একশ বছর পর বিজেপি সরকার থাকবে না, কিন্তু সিএএ লাগু হলে তা বদল করতে পারবে না যে সরকারই থাকুক, লোকসভার আগে সিএএ লাগু হবে, কোন্নগরে বললেন, বিজেপি সাংসদ জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ৩৭০ রদ এর পাশাপাশি আমাদের সরকার আরও একটা বড় সিন্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করেছে। বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আগত […]








