কলকাতা , ৩ অক্টোবর:- অতিমারীর আবহে যে কোনও ধরনের বিপদ সামলাতে এবার পুজোর সময় স্বাস্থ্যদপ্তরের সমস্ত অফিস খোলা থাকবে। বিধান নগরের স্বাস্থ্য ভবনের পাশাপশি জেলায় জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের অফিস, জেলা ও মহকুমা হাসপাতালের সুপারদের অফিস, বিএমওএইচদের অফিসও পুজোর সময় খোলা রাখা হবে। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রতি বছরই পুজোর সময় স্বাস্থ্য সংক্রান্ত যেকোনও সমস্যা সমাধানে কিছু কর্মী-চিকিৎসক-অফিসারদের দিয়ে কন্ট্রোল রুম চালু রাখে স্বাস্থ্যভবন। এ বছর করোনার জন্য এই কন্ট্রোল রুম পুরোদমে চালু থাকবে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, এ বছর পুজোয় হঠাৎ অসুস্থ হওয়া মানুষজনের বিপদ-আপদ সামলানোর পাশাপাশি করোনা মোকাবিলার প্রস্তুতি রাখা হচ্ছে। তাই মুখ্যসচিবের নির্দেশমতো পুজোর সবক’টি দিনই স্বাস্থ্য দপ্তরের সর্বস্তরের অফিস খোলা থাকবে। করোনা যোদ্ধা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ডিউটি রোস্টার শীঘ্রই তৈরি করা হবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Articles
রামকৃষ্ণের জন্মতিথিতে ও সাধারণ উৎসবের দিন বন্ধ থাকবে বেলুড় মঠ।
হাওড়া , ৯ মার্চ:- বেলুড় মঠ করোনা ভাইরাস অতিমারীর প্রেক্ষিতে আগামী সোমবার ১৫ মার্চ ‘২০২১ ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথির দিন বেলুড় মঠ বন্ধ থাকবে। বেলুড় মঠের পক্ষে এক ইউটিউব বার্তায় স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ জানিয়েছেন, ১৫ মার্চ জন্মতিথির দিনের পূজা অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান সহ বিকেলের ধর্মসভার বক্তব্য অনুষ্ঠান মঠের ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সম্প্রচারিত হবে। […]
স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা, হাওড়া স্টেশনের বিভিন্ন জায়গায়।
হাওড়া, ১৪ আগস্ট:- রাত পোহালেই কাল সোমবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো হাওড়া স্টেশনকে। গত ৭২ ঘণ্টা ধরেই চলছে হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। জিআরপি এবং আরপিএফ যৌথভাবে বিভিন্ন ট্রেনে তল্লাশি চালানোর পাশাপাশি যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা, যাত্রীদের দেহ তল্লাশি করা সহ নিরাপত্তা ব্যবস্থা […]
সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া, পুজোর থিম এটিএম মেশিন ।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে স্কুল কলেজ বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। কিন্তু এবার থিমের ছোঁয়া হুগলির বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি রাজার বাগান মিনি বাজার বিনাপানি সংঘের এ বছরের থিম এটিএম মেশিনে মাধ্যমে বাগদেবীর আরাধনা। সেখানেই বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাঙ্ক তার মধ্যেই ১ টাকা ফেললে অপরদিকে তার পাশেই […]








