কলকাতা , ২ অক্টোবর:- হাথরাসকাণ্ড নিয়ে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪ টের সময় বিড়লা প্লানেটরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত এক পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। এই মিছিল থেকে হাথরাসের ঘটনার সঙ্গে যুক্তদের কড়া শাস্তি ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করা হবে। উল্লেখ্য, হাথরাসের ঘটনা নিয়ে সারা দেশজুড়েই নিন্দার ঝড় উঠেছে। গতকাল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধিকে যমুনা এক্সপ্রেসওয়েতে আটকানো হয়েছিল। আজ নির্যাতিতার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ডেরেক-সহ চার তৃণমূল সাংসদকে আটকানো হয়। ডেরেককে ধাক্কা মেরে মাটিতে যেমন ফেলে দেওয়া হয়, তেমনি প্রতিমা মন্ডলকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এই নিয়ে ইতিমধ্যেই থানা ও লোকসভার অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
Related Articles
বৃহস্পতিবার একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব ,আইসিসির হাইভোল্টেজ বৈঠকে থাকছেন মহারাজ।
স্পোর্টস ডেস্ক , ২৭ মে:- আগামী দিনে ক্রিকেটের ভবিষ্যত রূপরেখা নির্ধারণ করতে বৃহস্পতিবার হাইভোল্টেজ বৈঠকে বসছে আইসিসি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে বৈঠকে যোগ দেবেন বিশ্বের ক্রিকেটে অংশগ্রহণকারী সমস্ত দেশের বোর্ডের প্রতিনিধিরা। আর সূত্রের খবর এই বৈঠকে বিসিসিআই এর পক্ষ থেকে বোর্ড সচিব জয় শাহ নয়। বৈঠকে স্বয়ং যোগ দেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর […]
১৮ ই আগষ্ট থেকে ভক্তদের জন্য খুলছে কামারপুকুর মঠ ও মিশন।
মহেশ্বর চক্রবর্তী, ১৬ আগস্ট:- অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভক্তদের জন্য খুলতে চলছে হুগলি জেলার গোঘাটের কামারপুকুর মঠ ও মিশন। ১৮ই আগষ্ট থেকে ভক্তদের জন্য খুলছে কামারপুকুর মঠ ও মিশন। জানা গিয়েছে, ১৮- ০৮- ২০২১ তারিখ বুধবার থেকে রামকৃষ্ণ মঠ,কামারপুকুর দর্শনার্থীদের জন্য খোলা হবে। দর্শনের সময় সকাল ৮.৩০ মিনিট থেকে ১১.০০ মি পযন্ত এবং বিকাল ৪.০০ […]
অতিমারিতেও অব্যাহত অর্থনীতির গতি জিডিপি বৃদ্ধির নতুন রেকর্ড বাংলার।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- অতিমারি কালেও অর্থনীতির অগ্রগতিকে অব্যাহত রেখে নতুন নজির তৈরি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই সময় যেখানে দেশের অর্থনীতির বৃদ্ধি ঋণাত্বক অংকে পৌঁছে গিয়েছে সেখানে জিডিপি বৃদ্ধিতে নতুন রেকর্ড তৈরি করল বাংলা।করোনা দেশের সমস্ত রাজ্যের মধ্যে গড় অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে তামিলনাড়ুর পরই রয়েছে এ রাজ্য। লকডাউনের মধ্যে অর্থনৈতিক কর্মসূচিকে অব্যাহত রেখে এবং […]







