কলকাতা , ১ অক্টোবর:- রাজ্য সরকারের নির্দেশ মতো কোভিড বিধি মেনে আজ থেকে রাজ্যে সিনেমা হল খুলেছে পাশাপাশি থিয়েটার ও নাটকের অবিনয়ও শুরু হয়েছে। তবে নতুন কোন ছবি হাতে না থাকায় শহর বা জেলার বেশিরভাগ সিনেমা হল এখনই খোলা হচ্ছেনা বলে হল মালিকেরা জানিয়েছেন। মকয়েকটি সিনেমা হল খুললেও সেখানে আজ সংস্কার ও স্যানিটাইজেশের কাজ হয়েছে। পাশাপাশি ৫০ শতাংশ দর্শক নিয়ে শো আয়োজন করার বিষয়টি নিয়েও হল মালিকদের মধ্যে সংশয় রয়েছে। তবে দুর্গাপুজোর আগে বেশ কিছু নতুন ছবি নিয়ে সিনেমা হল দর্শকদের জন্য চালু করা যাবে বলে তাঁরা আশাবাদী।
Related Articles
করোনার আতঙ্ক এবার মালদায়। মালদায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭ জন।
মালদা,১৪ মার্চ :- করোনার আতঙ্ক এবার মালদায়। মালদায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭ জন। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রাখা হয়েছে তাদের। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত নতুন আরও একটি ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে […]
পুরো নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের জরুরী বৈঠক।
সুদীপ দাস, ২৫ ফেব্রুয়ারি:- পৌর নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতায় থাকা থানাগুলিকে নিয়ে জরুরি বৈঠক আয়োজিত হলো। এদিন মহকুমাভিত্তিক থানাগুলিকে নিয়ে ভিন্ন ভিন্ন বৈঠক আয়োজিত হয়। চুঁচুড়া ও ভদ্রেশ্বর থানার আধিকারিক সহ এই দুই থানা এলাকার পুরসভাগুলির নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের নিয়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অর্নব ঘোষ […]
বালিতে উদ্ধার প্রায় ৬ ফুটের সাপ। আতঙ্ক।
হাওড়া , ২২ আগস্ট:- হাওড়া বালি থেকে উদ্ধার হল প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি সাপ। স্থানীয় এক ক্লাবের সদস্যরা প্রথমে দেখতে পান ওই সাপটিকে। শুক্রবার সন্ধ্যা নাগাদ বালির পি এন বোস রোড ও পদ্মবাবুর রোড এর মাঝে সাপটিকে দেখতে ওই ক্লাবের সদস্যরা। ক্লাব সদস্য নন্দন মিত্র জানান, ক্লাবে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করার সময় তিনিই প্রথম […]









