শিলিগুড়ি , ২৯ সেপ্টেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের গান্ধিমোড় এলাকায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা কন্টেনার গাড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনায় ওই গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। এবং গাড়ি সহ ধৃত দুজনকে থানায় নিয়ে যায়। ধৃতদের নাম ফয়জল খান(২০) মহম্মদ জাবেদ(১৮)। এদের মধ্যে ফয়জল মোরাদাবাদ ফয়জলপুর ও জাবেদ আবদুল্লাপুর এলাকার বাসিন্দা। এই বিষয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাস জানিয়েছেন যে উদ্ধার হওয়া বিদেশী মদগুলো অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং ওই গাড়ি থেকে প্রায় ৪৫০ কার্টুন বিদেশী মদ উদ্ধার হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Related Articles
মিলবে মাসিক ১০০০ টাকা, জয় বাংলা পেনশন প্রকল্প শুরু করলেন মমতা।
প্রদীপ সাঁতরা,৫ মার্চ:- আরও একটি নয়া পেনশন প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই পেনশন প্রকল্পের নাম ‘জয় বাংলা’। ৬০ বছরের বেশি বয়স্ক তফসিলি জাতির মানুষ এই প্রকল্পে ১০০০ টাকা করে পেনশন পাবেন। আদিবাসীদের জন্যও চালু হয়েছে ‘জয় জোহর’ পেনশন প্রকল্পও। এতে আদিবাসীরাও ১০০০ টাকা করে পেনশন পাবেন। সম্প্রতি কালিয়াগঞ্জের সভা থেকে এই প্রকল্প […]
গরু চোর এনামুল , তার নাম তৃণমূল , কেশপুরের জনসভায় সুর চড়ালেন শুভেন্দু।
পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি:- লালমাটির দিলীপ ঘোষ আর ভালো মাটির শুভেন্দু অধিকারী এক সাথে হাত মিলিয়েছে খড়গপুর আমি জিতিয়েছিলাম আবার সেই খড়গপুরকে আমি হারিয়ে দেখিয়ে দেব শুভেন্দু অধিকারীর কৃতিত্ব। কেশপুরের সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। কেশপুরের সভা থেকে এদিন পুরোন দলকে নিশানা করেন শুভেন্দু। একেরপর এক অভিযোগ শোনা যায় শুভেন্দুর গলায়। তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে […]
করোনা সতর্কতায় পথে নেমে মাস্ক বিলি করলেন রাজ্যের মন্ত্রী রবি।
কোচবিহার , ২০ মার্চ:- করোনা সংক্রমণ ঠেকাতে শুক্রবার কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মাক্স বিলি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এইদিন তিনি কোচবিহার পিল খানা এলাকায় মাক্স ও স্যানিটাইজার বিলি করেন। রবীন্দ্রনাথ ঘোষ বলেন,করোনা ভাইরাস গোটা বিশ্বকে যেভাবে আতঙ্কিত করে তুলেছে তাতে মানুষ বিভ্রান্ত। এঅবস্থায় রাজ্যে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা […]








