হাওড়া , ২৮ সেপ্টেম্বর:- জাল নোট পাচারের দায়ে কারাদণ্ড হল প্রসেনজিৎ সিংহ নামের এক যুবকের। সোমবার হাওড়ার প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক শর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই রায় দেন। সরকারি আইনজীবী সৌমেন সেন জানান, দোষীর বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসেনজিতের বাড়ি মালদার বৈষ্ণবনগরে। গত ২০১৬ সালের ৮ নভেম্বর দুপুর প্রায় ১টা নাগাদ সে ডাউন মালদা – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে ৫০০ টাকার জাল নোট নিয়ে হাওড়া স্টেশনে আসে। তার উদ্দেশ্য ছিল সেই জালনোট নিয়ে চেন্নাইয়ে চলে যাবে। গোপন সূত্রে রেল পুলিশ খবর পায় জাল নোট নিয়ে ডাউন মালদা – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে আসছে সে। ট্রেন হাওড়ায় ঢুকতেই তাকে হাওড়া স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ১ হাজার ১৬০টি পাঁচশো টাকার জাল নোট। এরপর তাকে জেলে রেখেই চলে বিচারপর্ব। সোমবার তার শাস্তি ঘোষণা করেন বিচারক। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৮৯বি এবং ৪৮৯সি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
Related Articles
গঙ্গা দূষণ রোধে এগিয়ে বাংলা।
কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- নমামী গঙ্গে প্রকল্পে রাজ্যে তেইশটির মধ্যে তিনটি প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে বলে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে। ভাটপাড়া, কল্যাণী ও গয়েশপুরে প্রকল্পগুলি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। অন্যদিকে এই প্রকল্পের আওতায় থাকা আরও ছয়টি প্রকল্পের কাজ চলতি বছরেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। নবদ্বীপ ও কাঁচড়াপারার প্রকল্প […]
২৪ ঘন্টায় আরো ২৭১ জন নোভেল করোনা ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়েছেন।
কলকাতা , ১ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ২৭১ জন নোভেল করোনা ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা হল ৫৫০১ । এই সময় রাজ্যে আরও 8 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট করো না আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৫৩। গত […]
দিনের বেলায় কল্যাণীর ব্যস্ত রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে খুন।
কল্যাণী, ৩১ জুলাই:- আজ বিকেল 3:50 নাগাদ কল্যাণী ঘোষপাড়া রোড সংলগ্ন রাস্তার ওপর ব্যবসায়ীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে কল্যাণী থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম চন্দন দাস কল্যাণীর বিধান পল্লী 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কি কারনে গুলি করে খুন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে […]









