কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- নদী ভাঙন রুখতে গঙ্গার পাড় সংস্কারের কাজে হাত দিতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাট থেকে শুরু হবে পাড় সংস্কারের কাজ। কাজ চলবে বরানগরের কুন্তি ঘাট পর্যন্ত। খুব শীঘ্রই এই সংস্কারের কাজ শুরু হবে।বন্দর সূত্রে খবর, কলকাতার একাধিক গঙ্গার ঘাট বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত। একাধিক জায়গায় পাড় ভেঙে পড়েছে। বহু জায়গায় পাড়ের নিচের অংশের মাটি ধসে গিয়েছে। উত্তর কলকাতার একাধিক গঙ্গার ঘাট গত কয়েক বছরে ধীরে ধীরে সংস্কারের অভাবে হারিয়ে গেছে। একাধিক ঘাটের চাতাল, সিঁড়িতে ফাটল ধরেছে। বহু জায়গায় লোহার রড বেরিয়ে এসেছে। মাঝেমধ্যেই স্নান করতে নেমে দূর্ঘটনায় পড়ছে বহু মানুষ, এমনকি ভাগ গুলির বর্তমান অবস্থায় যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে প্রাণহানির মত মর্মান্তিক ঘটনাও। নিমতলা ঘাট সংলগ্ন পরের অবস্থা আরও শোচনীয়। সেখানে সেন্ট্রাল ওয়ারহাউজের গুদাম পর্যন্ত ভাঙনের কবলে পড়েছে। যা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।সেই কারণেই এই সংস্কারের সিদ্ধান্ত।
Related Articles
গোর্খাল্যান্ড নিয়ে হঠাৎ বৈঠকের ডাক কেন্দ্রের , ক্ষুব্ধ নবান্ন।
কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্যে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই আবার সামনে এল গোর্খাল্যান্ড ইস্যু। আগামী বুধবার ওই বিষয়ে আলোচনা করতে দিল্লিতে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।সেখানে ডাকা হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার বিতর্কিত নেতা বিমল গুরুং কেও। ভোটে ফয়দা তুলতেই কেন্দ্রের শাসক দল বিজেপি গোর্খাল্যান্ড ইস্যুকে খুঁচিয়ে তোলা হচ্ছে বলে অভিযোগ তুলে রাজ্য সরকার ওই […]
আব্বাস সিদ্দিকীর ওপর হামলার প্রতিবাদে হাওড়া ও হুগলির বেশ কিছু জায়গায় অবরোধ।
চিরঞ্জিত ঘোষ , ১০ আগস্ট:- দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে আব্বাস সিদ্দিকীর ওপর হামলার প্রতিবাদে অবরোধ কোনা এক্সপ্রেসওয়ে । আজ বেলা ২:৩০ নাগাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাততের পক্ষ থেকে অবরোধ করে হয় এই গুরুত্বপূর্ণ রাস্তা । এর পাশাপাশি আলমপুর মোড় , গরপা মোড় , সন্তোষপুর সহ হাওড়ার একাধিক জায়গায় সংগঠনের পক্ষ থেকে রাস্তা আটকে বিক্ষোভ […]
দিদির দূত মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড ২ লক্ষ পার করল।
কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির ব্যাক্তিগত জনসংযোগের উদ্দেশ্যে তৈরি দিদির দূত মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড ২ লক্ষ পার করল। মাত্র ১০ দিনের মধ্যেই দিদির দূত অ্যাপ্লিকেশনটি ২ লক্ষাধিক ডাউনলোডে পৌঁছেছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর ভিডিও ও অনুষ্ঠান সরাসরি লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন এবং ভিডিও কনফারেন্সের […]








