শিলিগুড়ি , ২৮ সেপ্টেম্বর:- চারদিনের উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুর ২.১০ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। এরপর তিনি সোজা সড়ক পথ দিয়ে সোজা চলে যান উত্তরকন্যাতে। জানা গিয়েছে যে উত্তরবঙ্গের পাঁচটি জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাকে নিয়ে তিনি প্রশাসনের বৈঠক করবেন। এরপর বুধবার দার্জিলিং,কালিম্পং, কোচবিহার জেলাকে নিয়ে বৈঠক করবেন। প্রশাসনিক বৈঠকের প্রত্যেক জেলার বেশকিছু আধিকারিক সরাসরি উত্তরকন্যা যোগ দিবেন এবং বাকি আধিকারিকদের সঙ্গে জেলা সদর দপ্তরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিবেন। প্রায় আট মাস পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এলেন। চলতি বছর ২১ শে জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এসেছিলেন। এবং ২৩শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দার্জিলিংয়ের ম্যাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু এরইমধ্যে মার্চ মাসের মাঝামাঝি দিকে মুখ্যমন্ত্রী মালদা এসেছিলেন।
Related Articles
সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে এবার বিজেপিকে আক্রমণ অভিষেকের।
কলকাতা, ৪ মে:- সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, ‘বাংলায় রাজনীতি এত নিকৃষ্ট মানের হতে পারে সেটা ভাবতে পারিনি। সন্দেশখালির ঘটনা পুরোটাই বিজেপির বানান।’বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ‘বাংলাকে ছোট করার চেষ্টা […]
কানাইপুরে ইডির ম্যারাথন তদন্ত , উদ্ধার গোপন নথি।
হুগলি , ১১ জানুয়ারি:- কয়লা পাচার কাণ্ডে কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় প্রায় দশ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর ইডির অফিসাররা বেরিয়ে গেলেন অমিত সিং ও নিরজ সিংয়ের বাড়ি থেকে।এদিন সকাল থেকে প্রায় দশ ঘন্টা ধরে অমিত সিং ও নিরজ সিংয়ের বাড়ির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে নিয়ে গেছে বলে জানতে পারা যাচ্ছে। […]
রাজভবন গেলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা, ১৪ জুলাই:- কিছুক্ষণ আগেই রাজ ভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে রাজ্য বাজেট এবং বিধান পরিষদ গঠন নিয়েই মূলত জগদীপ ধনখড়ের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেল চারটে থেকে দু’ জনের মধ্যে বৈঠক শুরু হয়েছে বলে খবর ৷ Post Views: 322







