হুগলি,৫ ডিসেম্বর:- গতকাল বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্ম এর একাংশ ভেঙে পড়ার জন্য দায় নিতে হবে রেল কর্তৃপক্ষকে, মন্তব্য করেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি নেতা মুকুল রায়। বর্ধমানে যারা মেনটেনেন্স এর কাজ করছে তারা এর দায়ভার এড়াতে পারে না বলেও মনে করেন তিনি। অধিকাংশ রেল স্টেশনগুলোতে মেরামতি হওয়া প্রয়োজন বলেন মুকুল রায়।মমতা ব্যানার্জি আজ থেকে দশ বছর আগে এই প্ল্যাটফর্ম গুলি মেরামত করে এসেছে আর যারা এই মেরামতিতে কাজ করেছে সেখানেই গলদ ছিল বলে জানিয়েছেন তিনি।তাই আজকে মনে হচ্ছে রেলস্টেশনের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয়নি। ভারতবর্ষের সরকার নাগরিকত্ব নিয়ে একটা আইন তৈরি করেছে। সিএএ নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মন্ত্রী হিসেবে শপথ নিয়ে এরাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছেন।যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে একটা লোকের ও নাগরিকত্ব হরণ করা হবে না।মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন এনআরসি হচ্ছে না,বলেন মুকুল রায়। আজ উত্তরপাড়ায় সিএএ নিয়ে মানুষকে বোঝাতে জনসংযোগ করেন মুকুল রায়।সাথে ছিলেন বিজেপি সভাপতি শ্যামল বোস।
Related Articles
ডিম ব্যবসায়ীকে গুলির ঘটনায় এখনো অধরা দুষ্কৃতি।
হুগলি, ২ মে:- ডিম ব্যবসায়ীকে গুলির, ঘটনায় এখনো অধরা দুষ্কৃতী। আজ ভোর রাতে হুগলীর উত্তরপাড়ায় ডিম ব্যাবসায়ী কে লক্ষ করে দুষ্কৃতীদের গুলি ঘটনাটি ঘটে হুগলীর উত্তরপাড়া থানার ঘোষপাড়া এলাকায়। ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডি সি, ও এসিপি উচ্চ পদস্থ অধিকারীকরা। গঙ্গার ঘাটের দিকে ডিমের গাড়ি খালি করতে বা গাড়ি আনলোডিং করতে যাওয়ার পথে দুষ্কৃতদের হাতে […]
মহিলাদের কটুক্তির প্রতিবাদে , চলল গুলি ও বোমা ভাটপাড়ায়
ব্যারাকপুর , ১৬ নভেম্বর:- ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। ফের চলল গুলি,পড়ল বোমাও। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার স্থির পাড়ার বুড়িবটতলা এলাকায়। ওইদিন বুড়িবটতলা এলাকায় রাত-ভোর ধরে দুষ্কৃতী তান্ডবে চলল বোমা ও গুলি। এই ঘটনায় স্থানীয় তিনজন জখম হয়েছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল ৬ টা থেকে সোয়া দশটা পর্যন্ত স্থির পাড়া রোড অবরোধ করে বিক্ষোভ […]
নিশিগঞ্জ দমকল কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহার , ১ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গ অগ্নিনির্বাপণ ও জরুরী পরিষেবা বিভাগের ব্যবস্থাপনায় কোচবিহার জেলার নবনির্মিত নিশিগঞ্জ দমকল কেন্দ্রের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উৎসব প্রাঙ্গণ শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে দূরনিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে দমকল কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, […]









