স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- এ বার মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হল বিরাট কোহলিকে। আইপিএল কমিটির তরফে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মরসুমে এই প্রথমবার স্লো ওভার রেটের ঘটনা ঘটল আরসিবি-র সঙ্গে, তাই কোহলিকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক। লোকেশ রাহুলের দলের কাছে ৯৭ রানে আত্মসমর্পণ করতে হয়েছে ব্যাঙ্গালোরকে। পঞ্জাব অধিনায়কের ক্যাচ দু’ বার ফেলেছেন স্বয়ং কোহলি। এদিন মাত্র ১ রান করেন কোহলি। পর-পর দুই ম্যাচেই বিরাটের ব্যাটে রান আসেনি। ম্যাচ হারের পরে এদিন তাই জরিমানাও গুনতে হচ্ছে কোহলিকে।
Related Articles
পুলিশ কাকুর তৎপরতায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছালো মাধ্যমিক পরীক্ষার্থী।
হুগলি, ৫ ফেব্রুয়ারি:- আজ আনুমানিক ৯:২৫ নাগাদ শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজি হাই স্কুলের এক মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়, পরীক্ষাকেন্দ্রে ডিউটি করছিলেন মহিলা কনস্টেবল নিতু ব্যানার্জী এবং কনস্টেবল শৈলেন দন্ডপাট। এর পর খবর পৌছায় শ্রীরামপুর ট্রাফিকে কর্মরত সাব -ইন্সপেক্টর সুব্রত ধর বাবুর কাছে, তিনি জি টি রোডে ট্রাফিক এর দায়িত্ব সামলাচ্ছিলেন তার দুই ফোর্স […]
বালি পৌরসভা এলাকার বাসিন্দা যুবকের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার বেসরকারি হাসপাতালে।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- হাওড়ার পর এবার বালি। বালি পৌরসভা এলাকার বাসিন্দা এক যুবকের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার বেসরকারি হাসপাতালে। বালিতে প্রথম ডেঙ্গুতে মৃত্যু হলো ওই যুবকের। মৃতের নাম তৌসিফ সদর (২৯)। তিনি থাকতেন জয় বিবি রোড, বেলুড় ভোটবাগান, ওয়ার্ড নং ৫৮, (পুরাতন ১৬)। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে হাওড়ার এক বেসরকারি […]
সিঙ্গুরের দইকে পৃথিবী বিখ্যাত করব- রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলি, ২০ জুন:- হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচনে জয়লাভ করার পর আজ সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে সাংসদ রচনা ব্যানার্জী। সঙ্গে রয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃনমূলের বিজয়ী সাংসদ মিতালি বাগ ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। মিছিলের সামনে নেতৃত্বে রয়েছেন হরিপালের বিধায়ক করবী মান্না। হুগলি লোকসভা কেন্দ্র থেকে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ৭৬ হাজারের বেশি ভোটে […]









