কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- রাজ্যে করোনা আক্রান্তদের মনোবল বাড়াতে রাজ্য সরকার করোনা জয়ীদের নিয়ে বিভিন্ন জেলায় আরো ৪০ টি কোভিদ যোদ্ধা ক্লাব তৈরি সিদ্ধান্ত নিয়েছে। এই ক্লাবের সদস্যরা সক্রিয় কোভিড রোগীদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়াবেন এবং বিভিন্ন পরামর্শ দেবেন। সংক্রমনের শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং বর্ধমানে নতুন কোভিড যোদ্ধা ক্লাব গুলি তৈরি করা হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে ৫০০ জন করোনা জয়ী কে নিয়ে তৈরি এই কোভিড যোদ্ধা ক্লাব ৫ হাজারেরও বেশি রোগীকে পরামর্শ দিয়েছেন। ক্লাবের সদস্য সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতে এই ধরনের ক্লাবের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
Related Articles
অভিজিৎ বাকিবুরকে চিনতেন, তবে মেরুন ডাইরি নিয়ে কিছু জানেন না
হাওড়া, ৬ নভেম্বর:- রাজ্যে রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার ইডি’র তলব প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে। এদিনই তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি’র আধিকারিকদের সঙ্গে দেখা করছেন। এদিন সকালে তিনি হাওড়ার বাড়ি থেকে রওনা দেন। এদিনও তিনি ফের দাবি করেন, ২০১১ থেকে ২০১৪ প্রায় তিন বছর তিনি মন্ত্রীর আপ্ত সহায়ক হিসেবে ছিলেন। তাঁর […]
রেলের গাফিলতিতেই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে – মুখ্যমন্ত্রী ।
কলকাতা , ২৬ নভেম্বর:- রেলের গাফিলতির জন্যই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্নে আজ সাংবাদিকদের তিনি বলেন রেলের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার জন্য মাঝেরহাট সেতুর নির্মাণ ৯ মাস পিছিয়ে গেছে। আজ মাঝের হাট ব্রিজ নিয়ে বিজেপির আন্দোলনকে তিনি নাটক বলে কটাক্ষ করেন। পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ও একই […]
ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত।
কলকাতা , ১৯ জুন:- ক্যানিং, ভাঙ্গর ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নিরাপত্তা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে।এ বিষয়ে বিধায়ক শওকত বলেছেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু উপলব্ধি করেছেন। বিশেষ করে, ভাঙড়ের মাটিতে যে সন্ত্রাস চলছে, কিছু কিছু রাজনৈতিক […]








